IQNA

পাশ্চাত্য ইতর প্রাণীর চেয়েও অধম + ভিডিও

15:04 - February 14, 2023
সংবাদ: 3473343
পাশ্চাত্যে উদ্ভট শূকর চিকিৎসা প্রক্রিয়া ও পদ্ধতিরও ( خوك درماني pig treatment) প্রচলন করা হয়েছে এবং তা ব্যবহার করাও হচ্ছে যা এই ভিডিও ক্লিপে দেখান হয়েছে।

ভালো জীবনের জন্য পাশ্চাত্যের প্রস্তাব হচ্ছে শূকরের মত জীবন যাপন ।

শূকর চিকিৎসা পদ্ধতি চলাকালে এ ধরনের চিকিৎসা গ্রহণকারীরা ১২০০ পাউন্ড অর্থাৎ ১৫০০ ডলার প্রদান করে । তারা ( শূকর চিকিৎসা গ্রহণ কারীরা ) এ চিকিৎসা চলাকালে শূকরের মত জীবন যাপন করে এবং খাবার খায় !! একজন অংশগ্রহণকারী বলেছে : এই চিকিৎসা প্রক্রিয়ায় আমরা প্রকৃত শূকরের সাথে বসবাস ও উঠাবসা করি , বুড়ী শূকরনীর সাথে খাদ্য নিয়ে কলহ , লড়াই ও মারামারি করি এবং কাদামাটি ও মলমূত্রের মধ্যে শুই ও গড়াগড়ি দেই !!!!!!
পবিত্র কুরআনের সূরা -ই আরাফের ১৭৯ নং আয়াতে উল্লেখিত হয়েছে :

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا ۚ أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ

" নিশ্চয়ই আমরা বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি ; কারণ  তাদের অন্তর:করণ ( ক্বাল্ব্ ) থাকা সত্ত্বেও তারা তা দিয়ে ( প্রকৃত সত্য ) বোঝে না ও উপলব্ধি করে না ; তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা ( প্রকৃত সত্য ) দেখে না ; তাদের কর্ণ আছে কিন্তু তারা তা দিয়ে ( প্রকৃত সত্য বাণী ও কথা ) শোনে না ; তারা চতুষ্পদ জন্তুর মতোই বরং তারা আরো অধিক অধম , ইতর , হীন ও নীচ ( আদ্বাল্ল্ أَضَلُّ ) ; আসলেই তারা গাফেল ( প্রকৃত সত্য সম্পর্কে অমনোযোগী ও উদাসীন ) । "

আসলে গোটা পাশ্চাত্যই হচ্ছে এই আয়াতের প্রকৃত বাস্তব নমুনা। পাশ্চাত্য বাসীদের আত্মা ( রূহ্ ) ও মন ইতর জন্তু জানোয়ারের আত্মার মতোই বা সেগুলোর চাইতেও অধম , হীন ও নীচ হয়ে গেছে এবং তাদের স্বভাব চরিত্র ও জীবন পশুদের স্বভাব চরিত্র ও জীবনের মতোই হয়ে গেছে বরং তার চাইতেও হীন , নীচ ও অধপতিত । তাই পাশ্চাত্য ও পাশ্চাত্য পূজারীদের দিকে তাকালে এ বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায়।

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

২৫ বাহমান ১৪০১

 

 

captcha