IQNA

নেদারল্যান্ডে আবারও পবিত্র কোরআনের অবমাননা

17:32 - February 15, 2023
সংবাদ: 3473348
তেহরান (ইকনা): নেদারল্যান্ডের এক ব্যক্তি পবিত্র কুরআন অবমাননা করার উদ্দেশ্যে এই ঐশী গ্রন্থ ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে।

নেদারল্যান্ডে আবারও একজন কট্টর-ডানপন্থি ব্যক্তির মাধ্যমে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ ‘প্রতিবাদের অধিকার’, ‘মত প্রকাশের অধিকার’ বা ‘মানবাধিকারের’ নামে এক মাসের মধ্যে আবারও এই ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে। ”
 
বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি বন্ধের জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছে ও এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। ঐক্য ও শান্তিপূর্ণ সহ-অবস্থানের জন্য বাংলাদেশ মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের যেকোনো ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করে ও এর প্রতিবাদ জানায়।
 
এরআগে, হেগের এক মিছিলে কট্টর ডানপন্থি ইসলাম-বিদ্বেষী ‘পেজিডা’ গোষ্ঠীর নেতা এডউইন ওয়াজেন্সভেল্ড পবিত্র কোরআনের একটি কপি হাতে নিয়ে এর কয়েকটি পৃষ্ঠা ছিড়ে ফেলেন। এছাড়া স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে কোরআনের একটি কপিতে আগুন দেয় বিতর্কিত সুইডিশ নেতা রাসমুস পালুদান। 4121920
captcha