
মুসলিমদের প্রবেশাধিকার বহু বছর ধরেই নিষিদ্ধ ছিল এই মন্দিরে। গত বছর এ নিয়ে বিতর্ক শুরু হয়। প্রবেশের পক্ষে এবং বিপক্ষে বিতর্ক হয়। মন্দিরের এক পরিচালক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ‘বোর্ড’ মন্দিরে কোনো স্থানেই থাকবে না। এই মন্দিরের ঐতিহ্য ধর্মনিরপেক্ষতা। একটি সম্প্রদায়ের প্রবেশাধিকার নিষিদ্ধ করা অপমানজনক। তাই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’
গেরুয়াবাদীরা (বিজেপি) ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনা করছে তারা। আপত্তিজনক মন্তব্য করায় পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে।
সূত্র : দ্য ওয়াল