IQNA

আব্দুল মালিক আল-হুথি: 

শত্রুদের মোকাবেলা করার জন্য হল অন্তর্দৃষ্টির সর্বোচ্চ উৎস

11:39 - February 18, 2023
সংবাদ: 3473359
তেহরান (ইকনা): ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা পবিত্র কুরআনকে শত্রুদের মোকাবেলা করার জন্য জ্ঞান ও অন্তর্দৃষ্টির সর্বোচ্চ উৎস হিসেবে উল্লেখ করে বলেন: এই ঐশী গ্রন্থ আমাদের মূল্যবোধ ও নীতির ভিত্তি ও প্রধান স্তম্ভ। গতকাল (শুক্রবার) এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় আব্দুল মালিক একথা বলেন।
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি শুক্রবার রাতে আনসারুল্লাহ আন্দোলনের প্রতিষ্ঠাতা সৈয়দ হুসেইন বিন বদর আল-দিন আল-হুথির শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক বক্তৃতায় বলেছেন: আমেরিকান এবং তাদের মিত্ররা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং তাদের রাষ্ট্রদূতরা প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করেছে।
চ্যালেঞ্জ ও বিপদ মোকাবেলায় ঈমান ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি শহীদ হুসেইন বিন বদর আল-দিন আল-হুথির অসামান্য ভূমিকার প্রতি ইঙ্গিত করেন বলেন: যখন আমেরিকা ও ইসরায়েলি আধিপত্য ছিল, তখন এই শহীদ নেতার কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমেরিকা ও ইসরাইল কর্তৃক নির্মিত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা।
 
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সৃষ্টি করেছে আমেরিকা ও তার ঘনিষ্ঠ মিত্র ইহুদিবাদী ইসরাইল। 
 
তিনি বলেন, রাজনৈতিক সংকট সৃষ্টি করে শত্রুরা আগেই বিভিন্ন জাতি গোষ্ঠীকে কব্জা করে নিচ্ছে এবং ওই সমস্ত জাতি গোষ্ঠীর মধ্যে বিভিন্নভাবে মতপার্থক্য ও সংঘাত তৈরি করছে। আব্দুল মালিক আল-হুথি মনে করেন, বিভিন্ন দেশে সংঘাত এবং যুদ্ধ-বিগ্রহ সৃষ্টি করে আমেরিকা তার অস্ত্রশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে গেছে এবং মার্কিন অস্ত্র নির্মাতাদেরকে বিপুল পরিমাণ অর্থ আয়ের সুযোগ করে দিয়েছে। এছাড়া, বলদর্পী এই শক্তি ফিলিস্তিন ও ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন অংশে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে গণহত্যা চালানোর ব্যবস্থা করে দিচ্ছে। 
 
আব্দুল মালিক আল-হুথি মনে করেন, আমেরিকা ও তার মিত্রদের সেই সুদিন চলে গেছে। এখন ইয়েমেনের হুথি গেরিলাসহ বিভিন্ন দেশের প্রতিরোধকামী শক্তিগুলো মার্কিন বিরোধী লড়াইয়ের শামিল হচ্ছে এবং তারা আমেরিকার জন্য বিপদের ঝুঁকি তৈরি করেছে।নিজেদের মধ্যে মত-ভিন্নতা সৃষ্টি করে আমেরিকা ও তার মিত্রদেরকে লাভবান হওয়ার সুযোগ করে দেয়া থেকে বিরত থাকতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান আনসারুল্লাহ নেতা।
 
২০১৪ সাল থেকে দায়েশসহ কয়েকটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং বর্বরতা চালায়। এই গোষ্ঠীগুলোর অজুহাত তুলে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিরাট অংশে হস্তক্ষেপ করার সুযোগ পায়। 4122761
captcha