
সম্প্রতি ইরানের আদালত সব ধরণের বিচার প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী 'তোন্দার'-এর রিংলিডার জামশিদ শারমাহদকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইরানে একাধিক সন্ত্রাসী হামলা ও বিপ্লব-বিরোধী অভিযানে জামশিদ শারমাহদের সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আদালত ঐ ব্যক্তির বিরুদ্ধে মৃত্যু দণ্ডাদেশ দেওয়ার পরপরই ইরানি কূটনীতিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় জার্মানি। পার্সটুডে
এ প্রসঙ্গে কাজেম সিদ্দিকি আরও বলেছেন, জার্মান সরকার ও মানবতাবিরোধী কিছু গণমাধ্যম ন্যায়ভিত্তিক আদালতের আদেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জার্মান সরকার বার্লিনে নিযুক্ত ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং কয়েক জন কূটনীতিককে বহিষ্কার করেছে। এ অবস্থায় ইরানি জনগণ চায় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জার্মানির ঔদ্ধত্যপূর্ণ পদক্ষেপের যথোপযুক্ত জবাব দেওয়া হোক।
তিনি বলেন, ইরানে ইসলামি বিপ্লব বিজয় লাভের পর থেকেই প্রাচ্য, পাশ্চাত্য ও কথিত শক্তিধর দেশগুলো বিপ্লবের ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। ইরানের বিরুদ্ধে আট বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এখন সাংস্কৃতিক আগ্রাসনের পথ বেছে নিয়েছে ইসলামের শত্রুরা। 4124090