IQNA

হ্যামবুর্গে নবম ইউরোপীয় কোরআন প্রতিযোগিতা শুরু + ছবি

5:57 - March 21, 2023
সংবাদ: 3473495
তেহরান (ইকনা): শুক্রবার, ১০ মার্চ জার্মানির দারুল কোরআনের পৃষ্ঠপোষকতায় হ্যামবুর্গ ইসলামিক সেন্টারে ইউরোপীয় পবিত্র কোরআন প্রতিযোগিতার নবম আসর শুরু হয়।
এই প্রতিযোগিতা আযান, হিফয, তেলাওয়াত ও মাফাহিম বিষয়ে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি বিভাগে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআনের সংস্কৃতি ও শিক্ষার প্রচার ও প্রসার,  কুরআন গবেষকদের বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য ক্ষেত্র তৈরি, হাফেয ও কারীদের সাথে পবিত্র কুরআনের অটুট বন্ধন রক্ষা, ইউরোপীয় কুরআন প্রেমীদের মধ্যে ঐক্য সৃষ্টি এবং বিশিষ্ট কারী ও হাফেযগণের অভিজ্ঞতা ভাগাভাগি করা এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, পুরষ্কার বিতরণী ও সমাপনীয় অনুষ্ঠান হ্যামবুর্গ ইসলামিক সেন্টারে গত ১২ মার্চ সকাল নয়টায় অনুষ্ঠিত হয়।
১৬ বছরের কম ছোট এবং ১৬ বছরের বেশি বড় দুই ভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের কিরাত, হিফয, আযান, মাফাহীম ও বাদ্যযন্ত্র-বিহীন ইসলামী সংগীত বিষয়ে এবং মেয়েদের হিফয, তারতীল ও মাফাহীম বিষয়ে প্রতিযোগিতা গৃহীত হয়।
প্রতিবেদনে বলা হয়, কিরাত বিষয়ে ছেলেদের বড় বিভাগে প্রথম স্থান অধিকারীর জন্য ১৫০০ ইউরো, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য ১২০০ ইউরো এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য ১০০০ ইউরো প্রদান করা হয়। ঐরূপ প্রত্যেকটি বিষয়ের প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের জন্য মূল্যবান পুরষ্কারের ব্যবস্থা করা হয়।
চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অধিকারীদের জন্য ইসলামী ঐতিহ্যবাহী নানান স্থান যিয়ারতের যাওয়া আসার খরচে সহায়তা করার ঘোষণা করা হয়। প্রতিটি দেশের প্রতিনিধিদের মধ্যে যে অংশগ্রহণকারী সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়েছে, প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে পবিত্র কোরআনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সহযোগিতার ঘোষণা করা হয়। 4127285
 
captcha