IQNA

সর্বোচ্চ নেতার সাথে ফারসি কবি ও অধ্যাপকদের বৈঠক

22:29 - April 05, 2023
সংবাদ: 3473563
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, রাজনৈতিক বিভাজন ও মেরুকরণ মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে ক্রমান্বয়ে দুর্বল করে ফেলছে। তিনি আরো বলেছেন, প্রত্যেক মার্কিন প্রেসিডেন্ট তার আগের প্রেসিডেন্টের তুলনায় আমেরিকাকে দুর্বলতর অবস্থায় রেখে যাচ্ছেন।
তিনি গতকাল (মঙ্গলবার) সরকারের তিন বিভাগের প্রধান, বেশ কয়েকজন সংসদ সদস্য এবং পদস্থ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন। পবিত্র মাহে রমজানের ১৩তম দিনে এসব পদস্থ কর্মকর্তাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছিলেন সর্বোচ্চ নেতা। পার্সটুডে
 
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, [বারাক] ওবামার নেতৃত্বাধীন আমেরিকা ছিল [জর্জ ডাব্লিউ] বুশের তুলনায় দুর্বল; এরপর [ডোনাল্ড] ট্রাম্পের অধীনে আমেরিকা ছিল ওবামা জামানার তুলনায় দুর্বল; আর বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা যে আমেরিকাকে দেখতে পাচ্ছি তা ট্রাম্প আমলের চেয়ে দুর্বল।
 
সর্বোচ্চ নেতা বলেন, কেন আমরা বলছি আমেরিকা দুর্বল হয়ে পড়েছে? কারণ, ২/৩ বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন সমাজ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এই বিভাজন এখনও শক্তিশালী মাত্রায় দেখা যাচ্ছে যা লক্ষণীয়ভাবে আমেরিকাকে দুর্বল করে ফেলেছে।
 
ইফতার মাহফিলের আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনেয়ী আরো বলেন, বিশ্বের রাজনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে যাচ্ছে। সুখকর বিষয় হচ্ছে, এই পরিবর্তনটি হচ্ছে দ্রুতগতিতে ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষে এবং ইরানের শত্রুরা এই পরিবর্তনে দুর্বল হয়ে যাচ্ছে।
 
ভাষণের অন্য অংশে সর্বোচ্চ নেতা ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, এই অবৈধ রাষ্ট্রের মধ্যেও বিভাজন ভয়াবহ আকার ধারণ করেছে। গত চার বছরে সেখানকার চারজন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আমি এর আগে বলেছিলাম ২৫ বছরের মধ্যে ইসরাইল ধ্বংস হয়ে যাবে কিন্তু এখন যে আলামত দেখা যাচ্ছে তাতে আরো আগে সেই শুভক্ষণটি এসে যেতে পারে। 4131747
captcha