IQNA

প্রকৃত অতীন্দ্রিয়বাদী সমাজে অত্যাচারের বিষয়ে চুপ থাকেন না

0:11 - April 07, 2023
সংবাদ: 3473578
তেহরান (ইকনা): সত্যিকারের আরিফ ব্যক্তি শুধুমাত্র আধ্যাত্মিকতার কথা চিন্তা করবেন এবং সমাজে নিপীড়নের প্রতি উদাসীন থাকবেন এমনটা নয়, কারণ অন্যের অধিকার লঙ্ঘনের ব্যাপারে উদাসীন কোন ব্যক্তি নিজেকে আরিফ বলে দাবি করতে পারে না। 

দোয়া সাহর-এ اَللَّـهُمَّ اِنّی اَسَئَلُکَ مِنْ نُورِکَ بِاَنْوَرِهِ وَکُلُّ نُورِکَ نَیِّرٌ “হে আল্লাহ, আমি তোমাকে তোমার নুরের সবচেয়ে উজ্জ্বল স্তরের ওসিলায় আহবান করছি আর তোমার নুরের সব স্তরই উজ্জ্বল।” -অংশের ব্যাখ্যায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ সারোস মাহাল্লাতি বলেন: 
বিভিন্ন রেওয়ায়তে আল্লাহর নূর প্রসঙ্গে যে আলোচনা করা হয়েছে এবং দুয়া-এ সাহর-এ নুরের ব্যাখ্যায় যা বলা হয়েছে তা হল, আল্লাহর নুর বিস্তৃত ও প্রশস্ত এবং এই নুর সকল বস্তু ও প্রাণীর মধ্যে পরিলক্ষিত হয়।
ন্যায়পরায়ণতা হল নুর এবং জুলুম হল অন্ধকার
পবিত্র কোরআন এবং রেওয়ায়ত আমাদেরকে মানব জগতের সাথে সম্পর্কিত আলোর অন্য জগতে নিয়ে যায়। অত্যাচার ও অন্ধকার একে অপরের সঙ্গী। যেখানে অত্যাচার আছে সেখানেই অন্ধকার, আর যেখানে অন্ধকার সেখানেই অত্যাচার।
নিপীড়িতের আর্তনাদ আমাদেরকে আল্লাহর নুরের নিকট আহ্বান করতে প্রেরণা যোগায়। আমাদের অবশ্যই জুলমকে দূর করতে হবে এবং এর পরিবর্তে নুর অর্থাৎ ন্যায়বিচার ছড়িয়ে দিতে হবে। সূরা জুমারে আল্লাহ তায়ালা বলেন: «وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ.» নুরের উদ্দেশ্য ইন্দ্রিয়গ্রাহ্য নয়। মানবজীবনে কীভাবে নুর প্রতিফলিত হবে? ফেইজ কাশানী বলেন পৃথিবীতে নুরে প্রতিফলিত হওয়ার অর্থ হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠা হওয়া। আল্লাহ তায়ালা তার ন্যায়বিচারকে নুর বলে উপস্থাপন করেছেন। যখন পৃথিবীতে ন্যায়বিচারে প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মধ্যে অন্যের অধিকার গুরুত্ব পাবে, তখন পৃথিবীর সমাজগুলি আলোকিত হবে।
کلیدواژه ها: دعای سحرگاه، معنای نور خدا، جستجوی عدالت در معنویت، عارف حقیقی
4050382
 
captcha