IQNA

রমজান মাসজুড়ে লন্ডনে বর্ণিল ইফতার আয়োজন

11:17 - April 20, 2023
সংবাদ: 3473636
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাসজুড়ে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে চলছে উন্মুক্ত ইফতারের বর্ণাঢ্য আয়োজন। ফুটবল স্টেডিয়াম, ক্যাথিড্রাল, মিউজিয়াম, থিয়েটারসহ ইংল্যান্ডের ঐতিহাসিক স্থানগুলোতে এসব আয়োজন করা হচ্ছে। 
ইফতার উপলক্ষে সব ধর্ম, বিশ্বাস ও বর্ণের মানুষকে একত্র করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান। ইফতারের সময় অনেক স্থানে প্রথমবারের মতো আজানের সুমধুর সুর শোনা যায় এবং মাগরিবের নামাজ পড়তে দেখা যায়। ব্র্যাডফোর্ড ক্যাথিড্রাল, স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজ, ব্রাইটনের হোভ অ্যালবিয়ন, শেফিল্ডের আইসল্যান্ড মিউজিয়াম, ম্যানচেস্টার ক্যাথিড্রাল, কুইন্স পার্ক রেঞ্জার্স, ব্রিটিশ লাইব্রেরি, লিভারপুল ব্রডগেট, গ্রেনারি স্কয়ার, গেটসহেডের বালটিক সেন্টারসহ ঐতিহাসিক স্থানগুলোর এমন দৃশ্য দেখে মুগ্ধতার কথা জানান সবাই। যুক্তরাজ্যভিত্তিক মুসলিম দাতব্য সংস্থা রমজান টেন্ট প্রজেক্টের ১০ বছর পূর্তিতে গত ২২ মার্চ থেকে রমজান মাসের প্রতিদিন বিভিন্ন স্থানে এই আয়োজন করছে প্রতিষ্ঠানটি।
 
ইফতার কার্যক্রমের সঙ্গে গত তিন সপ্তাহ ধরে কাজ করছেন মাহমুদ। তিনি বলেন, আমার দৃষ্টিতে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর নৈকট্য অর্জন। এ ধরনের ইফতার আয়োজনের মাধ্যমে উদ্দেশ্য হলো, মানুষ যেন তাদের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে নিজেদের ঐতিহাসিক স্থানগুলো দেখেন, যা তারা আগে আর কখনো দেখেনি। উদাহরণত, ম্যানচেস্টার ক্যাথেড্রাল ও অ্যাস্টন ভিলায় অনুষ্ঠিত ইফতারে এমন মানুষ এসেছেন, যাঁরা সাধারণত গির্জায় যান না বা ফুটবলভক্ত নন। ভেতরে প্রবেশের পর তাঁদের মুখে ছিল বিস্ময়।
 
মাহমুদ আরো বলেন, লন্ডনের প্রায় ২০টি ভেন্যু এবং রাজধানীর বাইরে ৯টি স্থানে ২০ হাজারের বেশি লোক উপস্থিত হয়েছে। এসব স্থানের মানুষ প্রতিবছর এ ধরনের আয়োজন করার আগ্রহ জানিয়েছে। এসব কার্যক্রমে প্লাস্টিকসামগ্রী পরিহার করে বর্জ্য কমিয়ে টেকসই ইফতারের ব্যবস্থা করে আয়োজকরা। এতে অংশ নেওয়া ৪০ শতাংশ ছিল অমুসলিম এবং কাজ করে পাঁচ শ স্বেচ্ছাসেবক দল। এমন আয়োজন আমার যাত্রাকে দারুণভাবে অনুপ্রাণিত করে এবং আমার অন্তরকে হাসতে সহায়তা করেছে।
 
নতুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ক্ষমতা গ্রহণের পর এটি ছিল প্রথম রমজান। ইসলাম ও মুসলিমদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজা চার্লসের ইফতারে অংশ নেওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে মুসলিমদের এসব কার্যক্রমের প্রতি তাঁর পক্ষ থেকে কোনো ধরনের শুভেচ্ছা বার্তা দেখা যায়নি। এমনকি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাদাসিধে বার্তায় রমজানের বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশ আরো ম্লান হয়েছে বলে অনেকের ধারণা। তা ছাড়া চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যে ধর্মীয় সম্প্রীতির প্রতি অনাগ্রহ ব্রিটেনকে ভবিষ্যতে আরো সংকটে ফেলবে বলে মনে করছে অনেকে।  4134798

مسلمانان انگلستان و لذت افطار در اماکن تاریخی

مسلمانان انگلستان و لذت افطار در اماکن تاریخی

مسلمانان انگلستان و لذت افطار در اماکن تاریخی

captcha