IQNA

বেন-গভিরের আমলে ইসরায়েলে সহিংসতা আরো বেড়েছে : প্রতিবেদন

23:10 - May 01, 2023
সংবাদ: 3473685
তেহরান (ইকনা): ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েলি সমাজে সহিংসতা পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হারেৎজ পত্রিকার মতে, ২০২৩ সালের প্রথম চার মাসে ইসরায়েলে ৭৮টি হত্যাকাণ্ড হয়েছে, যা গত বছরের একই সময়ের মধ্যে মাত্র ৩৪টি ছিল। এ ছাড়াও এই সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। বর্তমান হার অনুসারে ইসরায়েলে মৃতের সংখ্যা ‘সারা বছরের জন্য ২৩০টি হতে পারে’ বলেও পত্রিকাটি উল্লেখ করেছে।
 
নিহতদের মধ্যে ৬০ জন ইসরায়েলি-আরব রয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ জন বেশি। এ ছাড়াও দুই বিদেশি এবং ১৬ জন ইহুদি রয়েছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ইসরায়েলের আরব জনসংখ্যা ২.০৪৮ মিলিয়ন অনুমান করা হয়েছে, যা দেশের মোট জনসংখ্যা ৯.৭ মিলিয়নের ২১ শতাংশ।
 
নারীদের হত্যার ঘটনার সংখ্যাও এ বছর বেড়ে দাঁড়িয়েছে ১১টিতে, যার মধ্যে ৯ জন পারিবারিক সহিংসতার শিকার। গত বছর মাত্র পাঁচজন নারীকে হত্যা করা হয়েছিল।
 
বেন-গভির ২০২২ সালের ডিসেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ফিলিস্তিনিদের ব্যাপারে অতি-ডানপন্থী মনোভাব পোষণ করেন এবং তাদের বাস্তুচ্যুত করার আহ্বান জানান। অধিকৃত পূর্ব জেরুজালেমের ফ্ল্যাশপয়েন্ট আল-আকসা মসজিদ কমপ্লেক্সে ঝড় তোলায় তিনি বারবার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন।
 
২০২২ সালের নভেম্বরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ একটি ফাঁস হওয়া অডিওতে সতর্ক করেছিলেন, বেন-গভিরের অতি-ডান মতামত নিয়ে ‘পুরো বিশ্ব চিন্তিত’।
 
সূত্র : আনাদোলু এজেন্সি
captcha