IQNA

মিশরীয় শিশুর কুরআনর হেফজ করার প্রতিভা + ভিডিও

8:35 - May 04, 2023
সংবাদ: 3473695
তেহরান (ইকনা): আল-আজহারের পবিত্র কুরআন বিষয়ক বিভাগ কুরআন মুখস্থ করার ক্ষেত্রে ৫ বছর বয়সী মিশরীয় শিশুর বিস্ময়কর প্রতিভার একটি ভিডিও প্রকাশ করেছে।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কুরআন বিষয়ক সাধারণ বিভাগের প্রধান শেখ আবুল ইয়াজিদ সালামেহ ৫ বছর বয়সী মিশরীয় শিশুর একটি বিস্ময়কর প্রতিভার একটি ভিডিও প্রকাশ করেছেন।

এই ভিডিওতে ৫ বছর বয়সী আবদুল্লাহ মুহাম্মদ আবদ আল-ফাত্তাহ আল-সাইদকে দেখা গিয়েছে এবং তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

কুরআন রিভিশন কমিটির ডেপুটি এবং মিসরের কুরআন প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক “শেখ হাসান আব্দুল নবী ইরাকী” এই প্রতিভাধর শিশুটিকে কিছু প্রশ্ন করেছেন, যার উত্তর তিনি সম্পূর্ণরূপে দিয়েছেন। 4137944

 

captcha