IQNA

কোরআনে বর্ণিত ঐতিহাসিক স্থান

মায়ারিব বাঁধ

9:22 - May 08, 2023
সংবাদ: 3473716
তেহরান (ইকনা): সাবা গোত্র বাঁধ দিয়ে কৃষিকাজ করত। কৃষিতে তারা ব্যাপক উন্নয়ন সাধন করে। কিন্তু তারা আল্লাহর এই অনুগ্রহ অস্বীকার করে।

সাবা গোত্র বাঁধ দিয়ে কৃষিকাজ করত। কৃষিতে তারা ব্যাপক উন্নয়ন সাধন করে। কিন্তু তারা আল্লাহর এই অনুগ্রহ অস্বীকার করে। ফলে আল্লাহ শাস্তিস্বরূপ তাদের পানির বাঁধ ধ্বংস করে দেন। ইরশাদ হয়েছে, ‘অতঃপর তারা অবাধ্য হলো। ফলে আমি তাদের ওপর প্রবাহিত করলাম বাঁধভাঙ্গা বন্যা এবং তাদের উদ্যান দুটি পরিবর্তন করে দিলাম এমন দুই উদ্যানে, যাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউগাছ এবং কিছু কুলগাছ।’ (সুরা সাবা, আয়াত : ১৬)। ইয়েমেনের মায়ারিবে উল্লিখিত বাঁধের ধ্বংসাবশেষ আছে বলে মনে করা হয়।

captcha