IQNA

গুনাহের শ্রেনীভাগ

0:01 - May 10, 2023
সংবাদ: 3473725
তেহরান (ইকনা): মানুষ তার জীবদ্দশায় গুনাহ করে যা কখনো কখনো তার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। এগুলি এমন গুনাহ যা মানুষের নিজের এবং অন্যদের প্রতি অসাবধানতার কারণে সংঘটিত হয় এবং এর ক্ষতিপূরণ করা প্রয়োজন যাতে মানুষের কাছ থেকে গুনাহের আধ্যাত্মিক প্রভাব দূর হয়।

কখনও কখনও একজন ব্যক্তির পক্ষে পাপ করা সম্ভব হয় এবং সে পাপ করতে কাউকে ভয় পায় না; যদি এই ব্যক্তির সেই পাপ করার ক্ষমতা থাকে কিন্তু তা না করে এবং তা পরিত্যাগ করে, তার তার কাজটি মূল্যবান এবং এজন্য সে প্রচুর সওয়াব পাবে।

আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একজন ব্যক্তি যখন একটি ভাল কাজ করতে চায়, সেক্ষেত্রে পরবর্তীতে যদি তার সেই কার না করা হয়, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন কারণ একটি ভাল কাজ করার ইচ্ছা তার অন্তরে ছিল। কিন্তু সে যদি কোনো খারাপ কাজ করতে চায়, কিন্তু খারাপ কাজ না করে, তাহলে তা তার জন্য গুনাহ বলে গণ্য হয় না।

মানুষ দুই ধরনের গুনাহ করে থাকে; কিছু গুনাহ আছে যেগুলো করার পর শেষ হয়ে যায়, কিন্তু এমন কিছু গুনাহ আছে যেগুলোর প্রভাব ক্রমাগত বা স্থায়ী হয়, যার অর্থ হল একজন মানুষ ঘুমন্ত অবস্থায় বা এমনকি আল্লাহর ইবাদত করার সময়ও সে যে গুনাহ করেছে তার প্রভাব তার সাথেও থাকে, এমনকি তা কিয়ামতের দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এসম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে:

نَكْتُبُ ما قَدَّمُوا وَ آثارَهُمْ وَ كُلَّ شَيْ‌ءٍ أَحْصَيْناهُ فِي إِمامٍ مُبِينٍ

 

নিশ্চয়ই আমরা মৃতকে জীবিত করি এবং যা কিছু তারা পূর্বে প্রেরণ করে এবং যা কিছু পশ্চাতে ফেলে যায় সেগুলো লিপিবদ্ধ করি; এবং প্রত্যেক জিনিস এক প্রকাশ্য ইমাম (নেতা)-এর মধ্যে সন্নিবেশিত করেছি।

সূরা ইয়াসিন, আয়াত: ১২।

এই ক্ষেত্রে গুনাহের তিনটি শ্রেণী রয়েছে: কৃত গুনাহ, পরিত্যক্ত গুনাহ এবং হৃদয়ের গুনাহ।

কৃত গুনাহ বা সংঘটিত গুনাহ হল যখন একজন ব্যক্তি এমন একটি গুনাহ করে যার প্রভাব তার নিজের এবং অন্যদের জন্য থাকে, যেমন বিনা অনুমতিতে জমি, বাড়ি বা কোনো বস্তু দখল করা এবং তা ব্যবহার করা। এই ধরনের পাপের প্রভাব মানুষের জন্য ক্রমাগত; এমনকি যদি কোন ব্যক্তি মারা যায় এবং তার সন্তানরা যদি তা ব্যবহার করে, তবে তার গুনাহ সেই ব্যক্তির জন্য গণনা করা হবে।

গুনাহের আরেকটি শ্রেণী হল পরিত্যক্ত গুনাহ। এর অর্থ হল, যখন কোন ব্যক্তি গুনাহ করে তখন তাকে অবশ্যই তাওবা করতে হবে, কিন্তু যদি সে তার তওবা করতে বিলম্ব করে তবে তার জন্য একটি গুনাহ লেখা হয়।

তৃতীয় অংশটি হল অসৎ কাজের নিষেধ না করা। যদি কোন ব্যক্তি অন্য ব্যক্তির মধ্যে পাপ দেখে এবং তাকে পাপ করা থেকে বিরত থাকার জন্য সতর্ক না করে তবে তার জন্য একটি গুনাহ লিপিবদ্ধ হয়।

كانُوا لا يَتَناهَوْنَ عَنْ مُنكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ ما كانُوا يَفْعَلُونَ

 

এবং তারা যেসব জঘন্য কাজ করত, তা থেকে একে অপরকে নিষেধ করত না, তারা যা করত তা অবশ্যই নিকৃষ্ট ছিল।

সূরা মায়েদা, আয়ত: ৭৯।

captcha