IQNA

21:24 - May 24, 2023
সংবাদ: 3473788

পরমাণু ইস্যুতে দেশকে কিংকর্তব্যবিমূঢ় অবস্থা থেকে মুক্তি দিয়েছে সংসদ: ইরানের সর্বোচ্চ নেতা

তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আইন প্রণয়নে দেশটির জাতীয় সংসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

পরমাণু ইস্যুতে দেশকে কিংকর্তব্যবিমূঢ় অবস্থা থেকে মুক্তি দিয়েছে সংসদ: ইরানের সর্বোচ্চ নেতা

 
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আইন প্রণয়নে দেশটির জাতীয় সংসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
 
তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, 'আপনারা সংসদে যেসব আইন অনুমোদন করেছেন সেগুলোর মধ্যে কোনো কোনোটি কৌশলগত আইন যা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। কৌশলগত পদক্ষেপ বিষয়ক আইনটি দেশকে পরমাণু ইস্যুতে কিংকর্তব্যবিমূঢ় অবস্থা থেকে রক্ষা করেছে। আমাদেরকে কী করতে হবে তা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই আইনে এবং আমরা এখনও বিশ্বজুড়ে এর প্রভাব দেখতে পাচ্ছি'। পার্সটুডে
 
সংসদ সদস্যরা আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।
 
ইরানের সর্বোচ্চ আরও বলেন, বর্তমান সংসদ গঠিত হওয়ার পর থেকেই এই সংসদের প্রতি নিজের আস্থা ও আগ্রহের কথা জানিয়েছি। এখন তিন বছর পর আবারও বলছি আল্লাহর রহমতে এই সংসদ হচ্ছে বিপ্লবী, শিক্ষিত, তারুণ্যে উদ্দীপ্ত, উদ্যমী ও অধ্যবসায়ী। তিনি বলেন, 'বর্তমান ১১তম সংসদের সদস্যদের বৈশিষ্ট্য হলো তারা সাদাসিধে জীবনযাপন করেন। আমাকে যতটুকু জানানো হয়েছে তার ভিত্তিতে বলছি তাদের আচরণে ভাবের আতিশয্য নেই। নিজেদেরকে সাধারণ মানুষের চেয়ে উঁচু স্তরের মনে করেন না এসব সংসদ সদস্য। এসব গুণ ধরে রাখতে হবে'।
 
এর আগে তিনি খোররামশাহর মুক্ত দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। ১৯৮২ সালের এই দিনে আগ্রাসী সাদ্দাম বাহিনীর দখল থেকে খোররামশাহরকে মুক্ত করতে সক্ষম হন ইরানি যোদ্ধারা।
 4143070
captcha