IQNA

কুরআন কি?/ ৬

এমন আলো যা কখনো নিভে না

13:18 - June 20, 2023
সংবাদ: 3473917
তেহরান (ইকনা): এই পৃথিবীতে যে সমস্ত আলোর উৎস আছে শেষ পর্যন্ত একদিন শেষ হয়ে যাবে, এমনকি সূর্যও কিয়ামতের দিন তার আলো হারাবে এবং নিভে যাবে। কিন্তু এরই মধ্যে মহান আল্লাহ পবিত্র কুরআনে এমন এক আলোর কথা উল্লেখ করেছেন, যার আলো কখনই নিভে যাবে না এবং যার আলো অক্ষয়।

কুরআনে, একটি আয়াত রয়েছে যার শুরুতে মহান আল্লাহ ঈমানদারদের সম্বোধন করে বলেছেন:

يا أَيُّهَا النَّاسُ قَدْ جاءَكُمْ بُرْهانٌ مِنْ رَبِّكُمْ وَ أَنْزَلْنا إِلَيْكُمْ نُوراً مُبِيناً

হে মানব জাতি! নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে (সত্য ধর্মের) স্পষ্ট প্রমাণ এসে গেছে; এবং আমরা তোমাদের প্রতি এক উজ্জ্বল নূরও অবতীর্ণ করেছি।

সূরা নিসা, আয়াত: ১৭৪।

এই আয়াতে দুটি পরিভাষা রয়েছে: একটি হল "স্পষ্ট প্রমাণ" যা আরবীতে "বোরহান / برهان " এর সমতুল্য এবং অন্যটি "স্বচ্ছ আলো" যার আরবি "নুরান মুবিনা/ نُوراً مُبِينا" । রেওয়ায়ত অনুসারে, "বোরহান" অর্থ স্বয় নবী করিম (সা.) এবং "নূরে মুবিন" অর্থ কুরআন।

এবং প্রকৃতপক্ষে, নবী হলেন ধর্মের সাক্ষ্য ও প্রমাণ, কারণ যে কোন গ্রন্থ অধ্যয়ন করেনি, সে এমন জ্ঞান এবং বই নিয়ে আসে এবং যত সময় যায় এবং জ্ঞান বৃদ্ধি পায়, ধর্মের সত্যতা এবং এর শিক্ষার গভীরতা তত স্পষ্ট হয়।

এখানে যে প্রশ্নটি উত্থাপিত হতে পারে তা হল, আলো কি স্পষ্ট নয়? কারণ আমরা আমাদের চোখ দিয়ে আলোকে স্পষ্ট দেখতে পাই, তাহলে এই আয়াতে কেন কুরআনকে একটি সুস্পষ্ট আলোর কথা উল্লেখ করা হয়েছে?

কুরআন এমন একটি আলো যা তার অন্তর্নিহিত ও অভ্যন্তরীণ আলোর পাশাপাশি নিজেকে ছাড়া অন্যকেও আলোকিত করে। রাস্তার আলোর মতো, এবং যতক্ষণ সেসব বাতি জ্বলে ততক্ষণ মানুষ তাদের যাত্রা চালিয়ে যেতে পারে, তবে এই নূরের আলো তাদের কাছ থেকে তুলে নেওয়ার সাথে সাথে তাদের কাজে সমস্যা হয়।

বস্তুত কুরআনও একই অবস্থায় আছে এবং কুরআনের আলো মানুষের কাছ থেকে কেড়ে নিলে মানুষ পথ হারাবে এবং গন্তব্যে পৌঁছাতে পারবে না।

এই আয়াতে এবং পরের আয়াতে আল্লাহ্‌ এই নূরের প্রথম ও শেষের কথা উল্লেখ করেছেন: مِنْ رَبِّكُمْ» এর অর্থ হল এই নূর আল্লাহর পক্ষ থেকে এবং এই নূরের সূচনা বিন্দু হল আপনার আল্লাহ, এবং পরবর্তী আয়াতে বলা হয়েছে:

فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَ اعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِنْهُ وَ فَضْلٍ وَ يَهْدِيهِمْ إِلَيْهِ صِراطاً مُسْتَقِيماً؛

সুতরাং যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাঁকে আঁকড়ে ধরবে তিনি তাদের নিজ করুণা ও অনুগ্রহের অন্তর্ভুক্ত করবেন এবং সরল পথে পথনির্দেশ করবেন।

সূরা নিসা, আয়াত: ১৭৫।

অর্থাৎ, "ঈমান" এবং "কুরআনের আলোকে আঁকড়ে ধরা" একজন ব্যক্তিকে আল্লাহর রহমত কর্তৃত উপকৃত করে এবং আল্লাহ তার পরবর্তী নির্দেশনার ভিত্তি স্থাপন করে, যা শেষ পর্যন্ত জান্নত এবং এর অফুরন্ত নেয়ামত প্রাপ্তির মাধ্যমে সমাপ্ত হয়।

উল্লেখিত আয়াতে " কুরআনের আলোকে আঁকড়ে ধরা" এর অর্থ হল এর শিক্ষার প্রতি মনোযোগ দেওয়া এবং কুরআনের সুখী পরিকল্পনাকে জীবনে বাস্তবায়ন করা, যা একজন ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত করে।

captcha