IQNA

দাসত্বপ্রথা নিয়ে ডাচ রাজার ক্ষমা প্রার্থনা

2:10 - July 03, 2023
সংবাদ: 3473987
দাস ব্যবসার মতো হীন কাজের সাথে জড়িত থাকার ‘অতীত ইতিহাসের’ জন্য ক্ষমা চেয়েছেন নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার। 

তিনি জানিয়েছেন, বিষয়টি ‘ব্যক্তিগত ও তীব্রভাবে’ তাকে মর্মাহত করেছে। ১৭ শতকের পর নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম বড় ঔপনিবেশিকে পরিণত হয়। এ সময় বিভিন্ন জায়গায় নিজেদের সাম্রাজ্য বিস্তার করে ডাচরা। আর দেশটির দাস ব্যবসায়ীরা ৬ লাখ মানুষকে দাস হিসেবে বিভিন্ন জায়গায় পাচার করে।
আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর রাজা উইলেম-আলেক্সান্ডার দাস ব্যবসাকে ‘ভয়ানক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এমন জঘন্য কাজ বন্ধ করতে ওই সময় রাজ পরিবার কোনো ব্যবস্থাই নেয়নি। নেদারল্যান্ডসে দাস ব্যবসা রহিতকরণের ১৬০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১ জুলাই) একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। ওই সময় অতীত কালো ইতিহাসের জন্য ক্ষমা চান রাজা আলেক্সান্ডার।
গত জুনে নতুন একটি গবেষণায় ওঠে আসে, ঔপনিবেশিক অঞ্চলগুলোর যেখানে বাধ্যতামূলক দাসত্ব চালু করা হয়েছিল সেখান থেকে ডাচ শাসকরা ১৬৭৫ সাল থেকে ১৭৭০ সাল পর্যন্তÍ বর্তমান সময়ের তুলনায় ৫৪৫ মিলিয়ন ইউরো অর্থ পেয়েছিলেন। রাজধানী আমস্টাডামের হওয়া ওই অনুষ্ঠানে রাজা উইলেম-আলেক্সান্ডার উপস্থিত সবার সামনে ক্ষমা চেয়ে বলেন, ‘আজ আমি এখানে আপনাদের রাজা হিসেবে এবং সরকারের অংশ হিসেবে দাঁড়িয়েছি। আমি নিজে ক্ষমা চাইছি।’
তিনি আরো বলেছেন, ‘আজ আমি আপনাদের সামনে ক্ষমা চাইছি (তৎকালীন সময়ে) দাস ব্যবসা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ না নেয়ায়।’ 4151730

captcha