IQNA

বাগদাদের গির্জায় কুরআন অবমাননার প্রতিবাদ

2:20 - July 03, 2023
সংবাদ: 3473988
বাগদাদ (ইকনা): সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার পুনরাবৃত্তির নিন্দা অনুষ্ঠান গতকাল ১ম জুলাই বাগদাদের "সাইদাহ আল-নাজাত" চার্চে ইরাকি অভিবাসন মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

ইরাকের অভিবাসন মন্ত্রী ইভান ফাইক জাব্রো এই অনুষ্ঠানে তার বক্তৃতার সময় জোর দিয়ে বলেছেন যে, ইরাক সুইডিশ সরকারের সাথে সমন্বয় করবে যাতে কুরআন পোড়ানো ব্যক্তিকে হস্তান্তর করা যায় এবং এর পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে।
তিনি বলেন, কুরআন পোড়ানো ঘটনার পুনরাবৃত্তির পেছনে এমন কিছু দল রয়েছে যারা মানবতার কল্যাণ ও শান্তি চায় না। সকল ধর্ম ও ধর্মগ্রন্থ সম্পূর্ণভাবে সম্মানিত এবং তাদের ওপর হামলা করা জায়েজ নয়।
ইভান ফাইক জাব্রো সুইডিশ সরকারকে এই জঘন্য কাজের অপরাধীকে কঠোরতম শাস্তির সাথে বিচার করতে এবং এই অপমানের পুনরাবৃত্তি না করার জন্য আহ্বান জানিয়েন।
তিনি এই ব্যক্তির জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এর প্রধান ফাইক জিদানের প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাকে ইরাকের কাছে হস্তান্তর করার জন্য সুইডিশ সরকারকে অনুরোধ করেন।
উল্লেখ্য যে গত বুধবার, ২৮শে জুনে, সেলভান মোমিকা নামে একজন ৩৭ বছর বয়সী ইরাকি অভিবাসী সুইডেনে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন লাগিয়ে দেয় এবং এর পাতা ছিঁড়ে ফেলে।
এই অপমানজনক এবং ইসলাম বিরোধী কাজটি ইসলামী বিশ্বে ব্যাপক নিন্দার ঢেউ সৃষ্টি করে এবং ইরাকি নাগরিকরা বিক্ষোভ সমাবেশ করে এর তীব্র নিন্দা জানায়। 4151784
 

captcha