IQNA

কুরআনের সূরাসমূহ/ ৮৯

মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পরীক্ষার ব্যাখ্যা

0:07 - July 07, 2023
সংবাদ: 3474007
তেহরান (ইকনা): মানুষ জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়; আনন্দ এবং সুখ থেকে অনেকে ঘটনার ক্ষেত্রে মানুষ চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এগুলি হল সেই পরীক্ষাগুলি যা আল্লাহ মানুষের পথে রেখেছেন এবং এগুলোর কোনোটিই অজথা এবং কারণ বিহীন ছাড়া নয়।

পবিত্র কুরআনের ৮৯তম সূরার নাম ‍“ফাজর”। ৩০টি আয়াত বিশিষ্ট এই সূরাটি পবিত্র কুরআনের শেষ পারায় অবস্থিত। এই সূরাটি মক্কী সূরা এবং নাযিলের ক্রমানুসারে এই সূরাটি ১০ম সূরা যা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)এর উপর নাযিল হয়েছে।

এই সূরার প্রথম আয়াতে আল্লাহ ফাজরের (রাতের অন্ধকারে আলোর বিস্ফোরণ) শপথ করেছেন; তাই এ সূরাকে ‘ফাজর’ বলা হয়।

সূরা ফাজর ইমাম হুসাইন (আ.)-এর সূরা নামে পরিচিত হয়েছে, কারণ ইমাম সাদিক (আ.)-এর একটি হাদিস অনুসারে, সাতাশতম আয়াতে «نفس مطمئنه»  "প্রশান্ত আত্মা" এর অর্থ ইমাম হুসাইন (আ.)। এছাড়াও, কিছু তাফসির অনুসারে, সূরা ফাজরের দ্বিতীয় আয়াতে «لیال عشر» (দশ রাত) বলতে মহররম মাসের প্রথম দশ রাতকে বোঝানো হয়েছে।

সূরা ফজর আদ জাতির ইতিহাস এবং «ارم ذات العماد»  (স্তম্ভ সহ জান্নাতের বাগান) এবং সামুদ সম্প্রদায়, ফেরাউনের লোক এবং তাদের দুর্নীতি ও বিদ্রোহের কথা উল্লেখ করে এবং এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, মানুষ নেয়ামত এবং কষ্টের মাধ্যমে  আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পরীক্ষার মধ্যে রয়েছে। অতঃপর, তিনি এই পরীক্ষায় অবিশ্বাসীদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেন এবং বিচার দিবসের আগমনের দিকে ইঙ্গিত করেন, যে দিনে জাহান্নামের প্রভাব পর্যবেক্ষণ করে অবিশ্বাসীদের সতর্ক করা হবে; কিন্তু এই পরামর্শ অকেজো।

এই সূরাতে, দুনিয়ার উপর নির্ভরশীলতা, যা আল্লাহর অবাধ্যতা ও অবহেলার দিকে পরিচালিত করে, দোষারোপ করা হয়েছে এবং এই দুনিয়ার মোহের প্রতি আকৃষ্ট মানুষকে দুনিয়া ও আখেরাতে সবচেয়ে কঠিন শাস্তির হুমকি দেওয়া হয়েছে এবং এটি নির্দিষ্ট করা হয়েছে যে মানুষ কল্পনা করে যে যদি আল্লাহ তাকে নেয়ামত দেয় কারণ সে আল্লাহর কাছে প্রিয় এবং সম্মানিত, আর যে দারিদ্রতায় ভোগে সে আল্লাহর কাছে মূল্যহীন। প্রথম দলটি তাদের ভুল ধারণার কারণে অনেক ভুল কাজ করে এবং ভুল ধারণার কারণে তারা তাদের ভুলগুলি দেখে না বা তাদের মূল্যহীন বলে মনে করে না। দ্বিতীয় দলটি তাদের ভ্রান্ত ধারণার কারণে অবিশ্বাস করে। পক্ষান্তরে কারো যদি ক্ষমতা বা সম্পদ থাকে বা কেউ দরিদ্র হয়ে থাকে তাহলে তা ঐশ্বরিক পরীক্ষার কারণে, যাতে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরকালে তার অবস্থা নির্ধারিত হয়।

অতএব, আল্লাহর নেয়ামত বা এই পৃথিবীতে মানুষের উপর যে কষ্ট ও সমস্যাগুলি দেখা দেয় তা হল ঐশ্বরিক পরীক্ষা, যা ব্যবহার করে মানুষ তার মৃত্যুর পরের পৃথিবী এবং বিচার দিবসকে সর্বোত্তম উপায়ে তৈরি করতে পারে, কিন্তু আল্লাহর পরীক্ষাকে উপেক্ষা করা হতে পারে। শেষ বিচারের দিন পর্যন্ত আখেরাতের আযাব ছাড়া তার আর কিছুই অবশিষ্ট থাকবে না।

সুতরাং, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে, যে একজন "প্রশান্ত আত্মা" আছে এবং কষ্ট ও কষ্টের মধ্যে তার প্রভুর সাথে তার হৃদয়কে বিশ্রাম দেয় সে আখেরাতের সুখে পৌঁছাবে।

captcha