IQNA

সুইডেনে কুরআন পোড়ানোর বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হবে

18:22 - July 09, 2023
সংবাদ: 3474019
তেহরান (ইকনা): সুইডিশ ইসলামিক ইউনিয়ন স্টকহোমে কুরআন পোড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।

সুইডেনের স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার ঘোষণা করেছে যে আগামীকাল রবিবার, ৯ জুলাই স্থানীয় সময় 13:30 টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশের স্থান স্টকহোমের কেন্দ্রে পবিত্র কুরআন অবমাননার স্থান তথা মেডবার্গারপ্ল্যাটজ ঘোষণা করা হয়েছে এবং এতে অংশগ্রহণের জন্য মুসলমান ও কুরআনপ্রেমিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, সুইডেনের রাজধানী স্টকহোমে ঈদুল আজহার ছুটিতে স্টকহোম গ্র্যান্ড মসজিদের সামনে ‘সালভান মোমিকা’ নামে ইরাকি বংশোদ্ভূত এক কুলাঙ্গার ব্যক্তি পবিত্র কুরআনে আগুন ধরিয়ে দেয়।
ব্যাপক পুলিশি নিরাপত্তায়, এই ব্যক্তি মেদবোরগার প্লাটসেনে অবস্থিত স্টকহোম গ্র্যান্ড মসজিদের সামনে আসে এবং তীব্র প্রতিক্রিয়া সত্ত্বেও সে পবিত্র কুরআনকে মাটিতে ফেলে দেয় এবং ইসলাম ধর্মের অবমাননা করে ও আগুন ধরিয়ে দেন।
এই জঘন্য কাজের জন্য আরব-ইসলামী বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে এবং ইরাক বিচারের জন্য সালভান মোমিকার হস্তান্তরের দাবি জানায়। 4153352

 

 

captcha