IQNA

মুসলিম দেশগুলোর উচিত সুইডিশ সরকারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা

20:15 - July 21, 2023
সংবাদ: 3474083
তেহরানের জুমার নামাযের দ্বিতীয় খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, সুইডেনে অনবরাত কুরআনের অবমাননা করা হচ্ছে এবং এই কাজে সেদেশের পুলিশ ও সরকারের সমর্থনে রয়েছে। এসব মূর্খ কর্মে ইসলাম ও ধর্মের অবস্থান ক্ষুণ্ন হয় না, বরং এটি নিজেই ধর্মের অগ্রগতির লক্ষণ। মুসলিম দেশগুলোর উচিত সুইডিশ সরকারের বিরুদ্বে উপযুক্ত পদক্ষের গ্রহণ করা
তেহরানের জুমার খতিব ইমাম বলেছেন: মুসলিম দেশগুলোর উচিত সুইডিশ সরকারকে অনুশোচিত করা। সুইডেনে বারবার পবিত্র কোরআনের অবমাননার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আজ এ কথা বলেন।
 
গত ২৮ জুন স্টকহোমে যে লোকটি পবিত্র কুরআন অবমাননা করেছিল, সালওয়ান মোমিকা নামের সেই চরমপন্থী সুইডিশ পুলিশের অনুমতি নিয়ে গতকাল (বৃহস্পতিবার) পুনরায় পবিত্র কুরআন অবমাননা করে।
 
ইরান প্রেস নিউজ এজেন্সি আরও জানিয়েছে, আহমদ খাতামি আরও বলেছেন: কোনো পাগল যদি ভুল করে তবে আমরা সে দেশের সরকারকে দোষ দেব না। কিন্তু সুইডিশ পুলিশ এই ন্যাক্কারজনক পদক্ষেপকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। বিশিষ্ট এই আলেম বলেন: মুসলিম দেশগুলোর উচিত সুইডেন সরকারকে অনুতপ্ত হবার মতো শিক্ষা দেওয়া।
 
জনাব খাতামি ইরাকের সরকার ও জনগণের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন: তারা সুইডিশ রাষ্ট্রদূতকে মার্কিন দূতাবাসে তাড়িয়ে দিয়েছে। তিনি বলেন তাদের জানা উচিত কুরআন নিয়ে খেলার জন্য অনেক মূল্য দিতে হবে।
captcha