গত সোমবার টঙ্গীর সাদিয়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে তা অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার বিজয়ীকে এক লাখ, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে ৫০ হাজার এবং তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুফতি কামাল উদ্দিন জাহানপুরীর সভাপতিত্বে এবং দত্তপাড়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বুরহান উদ্দিনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট আলেম মুফতি মাসউদুল করীম, মাওলানা আলী হাসান তৈয়ব, জাকির হাসান খোকন, আলহাজ এম এ সাত্তার মোল্লা, নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ কারি শেখ সাদী, মহাসচিব হাফেজ কারী মাঈনউদ্দিন, হাফেজ মাওলানা মোস্তফা আলমগীর প্রমুখ।
উল্লেখ্য, নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজ কোরআনদের একটি জাতীয় সংগঠন। সংগঠনটি দেশের প্রায় ৪৪ জেলায় হিফজুল কোরআন প্রতিযাগিতা সম্পন্ন করে এবং বাছাইকৃত হাফেজদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা বাস্তবায়ন করেন এবং চূড়ান্ত বিজয়ী হাফেজদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করে থাকে।