IQNA

লাখো ইয়েমেনীর আশুরার মিছিলে কুরআন অবমাননার নিন্দা + ভিডিও

17:36 - July 29, 2023
সংবাদ: 3474124
তেহরান (ইকনা): ইয়েমেনের লাখ লাখ জনগণ গতকাল আশুরার মিছিলে ইহুদিবাদী লবিকে আল্লাহর পবিত্র গ্রন্থের অবমাননার মূল কারণ হিসেবে বর্ণনা করেছে এবং এ ব্যাপারে গুরুত্বারোপ করে বলেছে যে, ইয়েমেনি জনগণের আট বছরের প্রতিরোধ পবিত্র কুরআন ও কারবালার বিপ্লব দ্বারা অনুপ্রাণিত। 

বিভিন্ন প্রদেশে এবং বিশেষ করে সেদেশের রাজধানী সানায় লাখ লাখ ইয়েমেনি জনগণ আশুরার বিশাল মিছিল করে আল্লাহর কিতাব রক্ষায় ইমাম হুসাইন (আ.)-এর পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে।

এদিকে যেসব দেশ পবিত্র কুরআন অবমাননাকে আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের সঙ্গে মুসলিম দেশগুলোকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুলমালিক আল-হুথি।

তিনি শুক্রবার শোকাবহ আশুরার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানানোর পাশাপাশি ওইসব দেশকে অর্থনৈতিকভাবে বয়কট করারও আহ্বান জানান।

আনসারুল্লাহ প্রধান সুনির্দিষ্টি কিছু পশ্চিমা দেশে ইসলাম অবমাননার জন্য উগ্র ইহুদিদের ইন্ধনকে দায়ী করেন। তিনি বলেন, ইহুদিবাদীরা সব সময় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

সম্প্রতি সালওয়ান মোমিকা নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় দুই বার পবিত্র কুরআন অবমাননা করেছে। ওই ইরাকি কুলাঙ্গার সম্প্রতি পবিত্র ঈদুল আজহার দিন স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে একবার এবং গত ২০ জুলাই ইরাক দূতাবাসের সামনে আরেকবার কুরআন অবমাননার জঘন্য অপকর্ম ঘটায়। দুবারই সুইডেনের পুলিশ তাকে কঠোর নিরাপত্তা প্রদান করে।

এদিকে ডেনমার্কের ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী ‘দানস্কে প্যাট্রিওটার’ গত দু’সপ্তাহে তিনবার মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা করেছে। ইউরোপীয় দেশগুলোতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কুরআন অবমাননার বিরুদ্ধে ইরানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

captcha