IQNA

লেবাননে হিজবুল্লাহর মহাসচিব

আল্লাহর কিতাব রক্ষার জন্য তরুণ মুসলমানদের সাহস বিশ্ব দেখবে

0:02 - July 31, 2023
সংবাদ: 3474131
লেবানন (ইকনা): হিজবুল্লাহর মহাসচিব শনিবার সকালে বৈরুতে আশুরার শোক মিছিলে এক বক্তৃতায়, মুসলিম যুবকদের পবিত্র কুরআন লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়া এবং তাদের ধর্ম রক্ষার জন্য কারও জন্য অপেক্ষা না করার জন্য আমন্ত্রণ জানান।

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ লেবাননে আশুরার শোক দিবসের মিছিলে ইমাম হোসাইন (আ.) ও তাঁর সম্মানিত সঙ্গীদের শাহাদাতের বিয়োগান্তক ঘটনার জন্য যুগের ইমাম হযরত মাহদী (আ.) এবং সম্মানিক মারাজায়ে তাকলীদ ও  ইসলামী বিপ্লাবের মহামান্য নেতা ইমাম খামেনায়ীএবং সমস্ত শোকাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তার বক্তৃতার শুরুতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে তিনি বলেন: “পুরো বিশ্বের জানা উচিত যে, ইসলামী উম্মাহ তার পবিত্র স্থান ও নিদর্শনসমূহের অবমাননা সহ্য করে না।
তিনি যোগ করেছেন: "ডেনমার্কে বিগত দিনে কুরআন শরীফকে অপমান করার অর্থ হল ইসলাম এবং দুই বিলিয়ন মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা ও আগ্রাসন ঘোষণা করা ।"
হিজবুল্লাহর মহাসচিব জোর দিয়ে বলেছেন: সুইডেন এবং ডেনমার্কে তাদের ধর্মের পদ্ধতিগত অবমাননার পর্যায়ে ইসলামী দেশ এবং তাদের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত নেওয়া উচিত।
 
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আরও বলেছেন, মুসলিম উম্মাহ তাদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনের অবমাননা মেনে নিতে পারে না। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্ব মুসলিম তাদের পবিত্র ধর্মগ্রন্থ ও ইসলাম রক্ষা করার পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
 
সাইয়্যেদ নাসরুল্লাহ শনিবার দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় শোকাবহ আশুরা উপলক্ষে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন। গত এক মাস ধরে ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, সুইডেন ও ডেনমার্কের জেনে রাখা উচিত মুসলমানরা কখনও পবিত্র কুরআনসহ ধর্মীয় কোনো বিষয়ের অবমাননা সহ্য করবে না।
 
ডেনমার্কে কুরআন অবমাননাকে ইসলামের ওপর সরাসরি আগ্রাসন বলে মন্তব্য করেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, “আমরা ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসির পক্ষ থেকে কুরআন অবমাননার বিষয়ে কঠোর অবস্থান প্রত্যাশা করি। তা  না হলে এই সংস্থা আমাদের ধর্ম রক্ষার যোগ্যতা হারিয়ে ফেলবে।”
 
সাইয়্যেদ নাসরুল্লাহ আরো বলেন, সবগুলো মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উচিত ডেনমার্ক ও সুইডেনকে এই বার্তা প্রদান করা যে, এসব দেশে আবার কুরআনের অবমাননা করা হলে মুসলিম বিশ্ব তা সহ্য করবে না বরং মুসলিম দেশগুলো তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে।
captcha