
ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি জনগণকে আহলে বাইত (আঃ) সম্পর্কে গ্বোলোভ বা বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন।
তার নিকট জিজ্ঞাসা করা হয়েছিল: ইমাম আলী (আ.) এবং ইমাম হোসাইন (আ.)কে যদি স্রষ্টা বলা হয়, তাহলে কি তা গ্বোলোভ বা অতিরঞ্জন হিসেবে বিবেচনা হবে, নাকি হবে না?
আয়াতুল্লাহ সিস্তানি বারবার আহলে বাইত (আ.)-এর বক্তা, কবি এবং প্রশংসাকারীদের ধর্মীয় বিষয়ে গ্বোলোভ ও অতিরঞ্জন এড়িয়ে চলতে বলেছেন।