IQNA

কুরআনে বর্ণিত বিভিন্ন ব্যক্তিদের চরিত্র – ৪৯

কুরআনে ইসলামের নবী (সা.) এর পরিবার

21:36 - September 30, 2023
সংবাদ: 3474415
তেহরান (ইকনা): "আহলে বাইত" শব্দটি নবীদের পরিবারের জন্য ব্যবহৃত হয়। এই শব্দগুচ্ছটি পবিত্র কুরআনে হযরত মূসা (আঃ), হযরত ইব্রাহিম (আঃ) এবং হযরত মুহাম্মদ (সঃ) এর পরিবারের জন্য তিনবার ব্যবহৃত হয়েছে।

পবিত্র কুরআনে বহু সংখ্যক ঐশী নবীর নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কিছু গল্পে নবীজির নাম ছাড়াও তাদের আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের কথাও উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে কারো কারো নাম কুরআনে উল্লেখ করা হয়েছে, কিন্তু কারো কারো নাম শুধুমাত্র ইশারা করা হয়েছে এবং ঐতিহাসিক ও তাফসীর গ্রন্থে তাদের নাম উল্লেখ করা হয়েছে।

ইসলামের নবী (সাঃ) এবং তাঁর আত্মীয়দের সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। পবিত্র কুরআনে রাসূল (সা.)-এর আত্মীয়দের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে তাফসীরকারদের মতে, কিছু আয়াতে তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনদের উল্লেখ করা হয়েছে; আত্মীয় যাদেরকে ধর্মীয় গ্রন্থে "আহলে বাইত" হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইসলামের নবী (সা.) এর বাণী অনুসারে, আহলে বাইতের মোট ৫ জন সদস্য রয়েছে: হজরত মুহাম্মদ (সা.), আলী ইবনে আবু তালিব, নবীর কন্যা ফাতিমা, আলী ও ফাতেমা সন্তান হাসান ও হুসাইন। পবিত্র কুরআনের কিছু আয়াত এই দলটিকে নির্দেশ করে।

পবিত্র কুরআনে "আহলে বাইত" শব্দটি তিনবার উল্লেখ করা হয়েছে; সূরা কাসাসের ১২ নম্বর আয়াতে, যা হযরত মূসা (আঃ)-এর পরিবারকে নির্দেশ করে। এছাড়াও, সূরা হুদের ৭৩ নং আয়াতে, যেখানে হযরত ইব্রাহিম (আ.)-এর পরিবারের কথা বলা হয়েছে। কিন্তু সূরা আহযাবের ৩৩ নং আয়াতে বলা হয়েছে:

 إِنَّمَا یُرِیدُ اللهُ لِیُذْهِبَ عَنکُمُ الرِّجْسَ أَهْلَ الْبَیْتِ وَ یُطَهِّرَکُمْ تَطْهِیرًا:

আল্লাহ কেবল চান যে, হে আহলে বাইত! তোমাদের হতে সর্ব প্রকারের কলুষ দূরে রাখতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র রাখতে।

এই আয়াতে "আহলে বাইত" শব্দটি নবীর পরিবারকে বোঝানো হয়েছে; আয়াতটি " আয়াতে তাতহীর" নামে পরিচিত। এই আয়াতটি নাযিল হওয়ার পর, ইসলামের নবী (সা.) নিজের এবং অন্য চারজনের (আলী, ফাতিমা, হাসান এবং হুসাইন) উপর তার চাদর রেখে বলেন: "হে আল্লাহ! এরা আমার পরিবার; হে প্রভু! তাদের থেকে সকল প্রকারের কলুষ দূর রাখেন।

আরেকটি আয়াত যা উল্লেখ করা যেতে পারে তা হল "মুবাহলাহ আয়াত"। এ আয়াতে বলা হয়েছে:

  فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ 

অতঃপর তোমার নিকট যখন জ্ঞান (কুরআন) এসে গেছে, এরপরও যদি কেউ (খ্রিস্টান) তোমার সাথে তার (ঈসার) সম্বন্ধে তর্ক-বিতর্ক করে, তবে বল, ‘(আচ্ছা, ময়দানে) এস, আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের সত্তাদের এবং তোমাদের সত্তাদের;’ অতঃপর সকলে মিলে (আল্লাহর দরবারে) নিবেদন করি এবং মিথ্যাবাদীদের ওপর আল্লাহর অভিসম্পাত বর্ষণ করি। (সূরা আলে ইমরান, আয়াত: ৬১)

মুসলিম মুফাসসিরগণ একই মত পোষণ করেন যে এই আয়াতটি আহলে বাইত এবং নবী (সাঃ) এর সন্তানদেরকে নির্দেশ করে।

আরেকটি আয়াত ইসলামের নবীর পরিবারকেও নির্দেশ করে:

قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى

বলুন,আমি আমার (রিসালতের) দাওয়াতের জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না; কেবলমাত্র আমার নিকট আত্নীয়ের জন্য তোমাদের সৌহার্দ ও ভালোবাসা ব্যতীত। (সূরা শুরা, আয়াত: ২৩) 

হাদিসে উল্লেখ আছে যে, ইসলামের নবী (সা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল: ‘আত্মীয়’ কারা? তিনি জবাব দিলেন: "তারা হলেন আলী ও ফাতিমা এবং তাদের দুই সন্তান (হাসান ও হুসাইন)"।

captcha