
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা নারীপ্রহর নির্ধারণ করা হয়েছে। এ সময়ে কেবল নারীরাই মেলায় প্রবেশের সুযোগ পাবেন।
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ইসলামী বইমেলার আয়োজন করেছে সিরাত গবেষণা প্রতিষ্ঠান সীরাতকেন্দ্র।
মেলা বাস্তবায়নে সহযোগিতা করছে ময়মনসিংহ সিটি করপোরেশন ও ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী।
ইসলামী বইমেলা ময়মনসিংহ ২০২৩-এর সমন্বয়ক মাওলানা আমীর ইবনে আহমদ বলেন, ‘আলহামদুলিল্লাহ! প্রতিবছরের মতো এবারো ময়মনসিংহের সব শ্রেণির আলেম, মাদরাসা শিক্ষার্থী ও দ্বিনপ্রিয় মানুষের আগ্রহে ইসলামী বইমেলা হতে যাচ্ছে। মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইসলামী ধারার শীর্ষ প্রকাশনীগুলো মেলায় অংশ নিয়েছে।
আমরা মহান আল্লাহর কাছে মেলার সার্বিক সাফল্য এবং পাঠক ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’