IQNA

কুরআনে বর্ণিত বিভিন্ন ব্যক্তিদের চরিত্র – ৫১

ফাতেমা জাহরা (সাঃ); একজন প্রকৃত মুসলিম নারীর প্রতিচ্ছবি

17:07 - October 09, 2023
সংবাদ: 3474464
তেহরান (ইকনা): ইসলামী সমাজে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই পবিত্র কুরআনে এবং ইসলামের নবীর বাণীতে নারীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে এবং বিশিষ্ট নারীদের উদাহরণ পেশ করা হয়েছে। 
ফাতেমা জাহরা হচ্ছেন (সা. আ.) হযরত মুহাম্মদ (সা.) ও খাদিজার কন্যা। তিনি মক্কায় ৬৩২ খ্রিস্টাব্দে এবং ১১ চান্দ্র বছরে জন্মগ্রহণ করেন। তার ডাকনামের মধ্যে রয়েছে ‘জাহরা’, ‘সাদিকা’, ‘কাউসার’ও ‘বাতুল’।
ইসলামের নবী (সাঃ) তাকে খুব পছন্দ করতেন এবং ভালোবাসতেন। শ্রেষ্ট এই নারীর ব্যাপারে তিনি বলেছিলেন, "ফাতিমা আমার শরীরের অংশ এবং যে কেউ তাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে।"
রাসুল (সাঃ) এর এই বক্তব্য তখনই বলেছিলেন যখন আরব সমাজ একটি কন্যা সন্তান হওয়াকে কুৎসিত মনে করত এবং যখন একটি কন্যা জন্মগ্রহণ করতো তখন তারা তাকে জীবন্ত কবর দিত। হজরত ফাতিমা (সা. আ.)-এর জন্মের পর ইসলামের নবী (সা.) মেয়েদের ও নারীদের প্রকৃত অবস্থান মানুষের কাছে ব্যাখ্যা করেছেন এবং এরপর মেয়েদের জীবিত কবর দেওয়া বন্ধ হয়ে যায়।
ফাতিমা (সাঃ) সকল কষ্টে রাসূল (সাঃ) এর সাথে ছিলেন; এমনকি যুদ্ধের সময় তিনি নবী (সাঃ)-কে সেবা করেছেন। তিনি আলী বিন আবি তালিব (আ.)-কে বিয়ে করার পর উসূলে দ্বীন তথা ইসলামের মূলনীতির প্রতি তার সমর্থন ও প্রতিরক্ষা বৃদ্ধি পায়।
যাইহোক, ইসলামের কিছু শত্রু, নবী মুহাম্মদ (সাঃ) কে উপহাস করার জন্য, তার কন্যা থাকাকে দুর্বলতা বলে মনে করে এবং নবীকে "সন্তানহীন" এবং "অসিদ্ধ" বলে অভিহিত করে।
এই কথাগুলো ইসলামের নবীর (সাঃ) জন্য হয়রানির কারণ হয়ে দাঁড়ায়, সে কারণেই মহান আল্লাহ ইসলামের নবী (সাঃ) কে সন্তুষ্ট করার জন্য সূরা "কাওতার" নাযিল করেছেন।
কাউসারের অর্থ "প্রচুর ভালো" এবং এই মহান কল্যাণটি কী তা নিয়ে মুফাসসিরগণ বিভিন্ন মতামত দিয়েছেন, যেমন "নবীর মর্যাদা", "পবিত্র কুরআন", বিজ্ঞান ও জ্ঞান, জন্নাতের একটি নদী, অনেক সাহায্যকারী এবং প্রজন্ম এবং শিশুদের ধারাবাহিকতা;
কিন্তু অধিকাংশ তাফসীরকারদের মতে, "কাউসার" বলতে হযরত ফাতিমা (সাঃ) এবং তাঁর সন্তানদেরকে বোঝায়, যাদের প্রজন্ম এখনও অব্যাহত রয়েছে। বিশেষ করে যে সূরা কাউসারের শেষ আয়াতের মাধ্যমে "আস বিন ওয়ায়েল"কে উত্তর দেওয়া হয়েছে। নবী করিম (সাঃ)কে সে নির্বংশ বলেছিল। শেশ আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা তোমাকে (নবী) নির্বংশ বলেছে, তারাই নির্বংশ।
সূরা " কাউসার" ব্যতীত অন্যান্য আয়াতে হযরত ফাতিমা (সঃ) এর চরিত্র ও মর্যাদা নির্দেশ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে মুবাহলাহ আয়াত (আল-ইমরান/61), যা ইসলামের নবী (সা.)-এর পরিবার ও আত্মীয়-স্বজনদের নির্দেশ করে এবং হযরত ফাতিমা (সা.) একমাত্র মহিলা যিনি এই আয়াতে নারীদের মধ্যে শামিল হয়েছেন। এছাড়াও, আয়াতে তাতহীরে (আহযাব/33) যা হযরত ফাতিমা (সাঃ) সহ নবী (সাঃ) এর পরিবারের পবিত্রতাকে নির্দেশ করে, সেই আয়াতেও তিনি শামিল আছেন।
হজরত ফাতিমা (সা.) পরিবারে ও সমাজে নারীর কার্যকর উপস্থিতির জন্য মডেল ও উদাহরণ হিসেবে পরিচিত হয়েছেন। এমন কেউ যিনি তার পিতা ও স্বামীর কষ্টে সঙ্গ দিতে পেরেছেন এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন এবং অবশ্যই আমরা একজন প্রকৃত মুসলিম নারীকে জানতে চাইলে হজরত ফাতিমা (সা.)-এর জীবনী সম্পর্কে আমাদের অধ্যায়ন করতে হবে।

 

captcha