IQNA

ফিলিস্তিনের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ

20:19 - October 13, 2023
সংবাদ: 3474490
তেহরান (ইকনা): আজ বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইহুদিবাদী শাসকের অমানবিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সমাবেশ ও মিছিল প্রদর্শতি হয়েছে।
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমান বিক্ষোভ করেছেন। আজ (শুক্রবার) ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, লেবানন, জর্ডান, ফ্রান্সসহ বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনের সমর্থনে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করার যে আহ্বান জানিয়েছিল তাতে সাড়া দিয়ে বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে আসেন। 
 
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করছিলেন। এসময় তারা আমেরিকা ও ইসরাইলবিরোধী নানা শ্লোগান দেন।
 
ইরাকের রাজধানী বাগদাদে অন্তত দুই লাখ মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেন। ইয়েমেনে সা'দা শহরেও লাখো মানুষ ইসরাইলবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন।
 
গাজায় ইসরাইলির হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন ইসলামী সংগঠন।
 
আজ (শুক্রবার) দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে তারা পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে।
 
বিক্ষোভ মিছিল করা সংগঠনগুলোর মধ্যে রয়েছে খেলাফত মজলিস, জামায়াতে উলামা-ই-ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্য আন্দোলন, ইউনাইটেড মুসলিম উম্মাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী যুব জোট।
 
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ সারাদেশে আজ জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
 
এদিকে, ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ হামলা করেছে। দেশটির বিচারমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের সমর্থনে মিছিল করলে সর্বোচ্চ পাঁচ বলছেন কারাদণ্ড দেওয়া হবে।
captcha