IQNA

ফিলিস্তিনি সাহায্যকর্মীর মনোমুগ্ধকর তিলাওয়াত + ভিডিও

21:30 - October 16, 2023
সংবাদ: 3474513
গাজা (ইকনা): গাজা থেকে ফিলিস্তিনি সাহায্য কর্মীর মনোমুগ্ধকর তিলাওয়াত সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের দ্বারা ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে।

গাজা থেকে ফিলিস্তিনি সাহায্যকর্মীর সুন্দর তেলাওয়াত এই আয়াতগুলির সুললিত সুর এবং অর্থের কারণে সাইবারস্পেস ব্যবহারকারীদের দ্বারা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে।  এই ভিডিওতে ক্বারি সূরা বাকারার ১৫৩ থেকে ১৫৫ আয়াত তিলাওয়াত করেছেন।

প্রকাশিত ভিডিওতে, এই ফিলিস্তিনি সাহায্য কর্মী নেয়ামতপূর্ণ আয়াতগুলি আবৃত্তি করছেন:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ:

হে বিশ্বাসিগণ! (বিপদের সময়) ধৈর্য ও নামাযের মাধ্যমে (আল্লাহর) সাহায্য কামনা কর; নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

 وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ:

এবং যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বল না; বরং তারা জীবিত, কিন্তু তোমরা (তাদের জীবনকে) উপলব্ধি করতে পার না।

সুরা বাকারা, আয়াত: ১৫৩ ও ১৫৪

ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে যে গাজা উপত্যকায় ইহুদিবাদী আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি শহীদের সংখ্যা বেড়েছে 2,200 এবং আহতের সংখ্যা 8,000-এরও বেশিতে দাড়িয়েছে।

ইহুদিবাদী শাসক গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের এই অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে, এমন একটি পদক্ষেপ যা অনেকের কাছে যুদ্ধাপরাধ বলে বিবেচিত হয়।

captcha