
হজ যাত্রা এতই মূল্যবান যে একটি উট যদি নাপাক কোন কিছু খাই, তাহলে হজযাত্রার জন্য হাজিরা সেই উটে চড়ত না।একটি বিমান কি পেট্রল দিয়ে উড়তে পারে? প্রয়োজনীয় প্রস্তুতি এবং তথ্য ছাড়াই কি আধ্যাত্মিক উড়ান সম্ভব?
হজ কোনো সহজ ও স্বাভাবিক সফর নয়, এটি ইসলামের বহিঃপ্রকাশ।
ইসলামের তিনটি রূপ রয়েছে:
শব্দ আকারে "কুরআন"।
মানব রূপে "ইমাম"।
আর কর্ম আকারে ‘হজ’।
আমরা যত বেশি এই হজযাত্রার পুনরাবৃত্তি করবো এবং এই বিষয়ে যত বেশি চিন্তা করব, নতুন পয়েন্ট খুজে পাবো।
কাবা হল এমন একটি পতাকা যার নীচে আমাদের একত্রিত হতে হবে এবং একেশ্বরবাদী সঙ্গীত গাইতে হবে, বিচার দিবস এবং ইতিহাস উভয়কেই মনে রাখতে হবে।
মক্কার দৃশ্যের দিকে তাকালে আমারা কুরআনের তাফসির দেখতে পাই। পবিত্র কুরআনে বলা গুরুত্বসহকারে বলা হয়েছে: আমরা সত্যকে বিজয়ী করবো। কোথায় সেই আবু জাহেলরা যারা আল্লাহর রসূলকে শহীদ করার সিদ্ধান্ত নিয়েছিল।
হজে এক অদ্ভুত আদেশ দেখা যায়; একটি নির্দিষ্ট কক্ষপথে, একটি নির্দিষ্ট সংখ্যা, একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট দিক এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্যে।
চন্দ্র তারিখ অনুসারে হজ করা হয়, যাতে কখনও শীতকালে এবং কখনও গ্রীষ্মে হয় এবং হজযাত্রীকে ঠান্ডা এবং গরমের জন্য চিন্তা করতে না হয়।
হজ হল «ففّروا الى اللّه» আয়াতের একটি উদাহরণ যার অর্থ: “তোমরা আল্লাহর দিকে অগ্রসর হওয়া”।
সূরা যারিয়াত, আয়াত: ৫০
নামাজের সময়, আমরা কিছু মুহুর্তের জন্য বস্তুগত জিনিস থেকে বিচ্ছিন্ন থাকি, কয়েক ঘন্টা রোজা রাখি, হজের সময় আমাদের অবশ্যই বেশ কয়েক দিন ও রাতের জন্য ইহরাম অবস্থায় থাকতে হবে।
হজ হল "ى ذاهبٌ الى ربّى سیهدین" আয়াতের উদাহরণ যার অর্থ: “আমি আমার প্রতিপালকের দিকে অগ্রসর হচ্ছি, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন”।
ঐশী পথে অগ্রসর হওয়া এবং হজের আচার-অনুষ্ঠান সম্পাদন করতে হবে একজন আলেমের তত্ত্বাবধানে এবং মারজা তাকলীদের ফতোয়া অনুযায়ী। তাই আমাদের উচিত যারা আলেম ও জ্ঞানী নয় তাদের কাছ থেকে প্রশ্ন না করা এবং বের হওয়ার আগে নিজেদের নামায আদায় করা, আমাদের মারজায়ে তাকলীদকে নির্দিষ্ট করা এবং বাধ্যতামূলক আর্থিক অধিকার (যাকাত ও খুমস) আদায় করা যাতে আমাদের এই বেহেশতী সফরে কোনো সমস্যা না হয়। এই ভ্রমণের মূল্য এতটাই যে এটি খাবার এবং স্থানের বিষয়ে কথা বলার, বা অভিযোগ করা বা সহযাত্রীদের দোষ ধরার কোন সুযোগ নয়। এই খোদায়ী যাত্রায় সরলতা, ত্যাগ, নৈতিকতা, চিন্তা-চেতনা ও নামাজে অংশগ্রহণ এবং শিষ্টাচারের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে।