
ইরাকের উচ্চ নিরাপত্তা কমিটির প্রধান এবং কারবালার গভর্নর নাসিফ আল-খাত্তাবি জোর দিয়ে বলেছেন: যারা কারবালা নগরী ও ধর্মীয় পরিচয়কে অবমাননা করতে চায় তাদের মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নববর্ষ উদযাপন উপলক্ষে কারবালার রাজপথে যেসব পাইন গাছ দেখা গেছে তা সংগ্রহের নোটিশ কার্যকর করা হয়েছে এবং কারবালার রাস্তা থেকে এসব গাছ অপসারণ করা হয়েছে।