
নতুন বছরের প্রাক্কালে মরক্কোর তাঙ্গিয়ার শহর থেকে শত শত মানুষ গাজার জনগণের সাথে সংহতি জানিয়ে রাস্তায় জড়ো হয়ে ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে।
মরক্কোর এই দলটি টাঙ্গিয়ারের কেন্দ্রীয় চত্বরে উপস্থিত হয়ে গাজার জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে, ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে এবং গাজায় ইহুদিবাদী শাসকদের দখলের বিরুদ্ধে লেখা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে গাজার যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।

নতুন বছরের (২০২৪) প্রথম দিনে, তুর্কি জনগণ ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার জন্য ইস্তাম্বুলে বিক্ষোভ প্রদর্শন করে এবং গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী শাসকের যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।
গাজার বিরুদ্ধে ইহুদিবাদী শাসকের যুদ্ধের ছিয়াশিতম দিনে, ইস্তাম্বুলের জনগণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অপরাধের নিন্দা জানিয়েছে এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে বিক্ষোভও করেছে।


লেবাননে, গাজার শহীদদের স্মরণ করতে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে সংহতি জানাতে নতুন বছরের প্রাক্কালে বৈরুতে মানুষ জড়ো হয়েছে।
লেবাননের বৈরুতে নববর্ষের প্রাক্কালে গাজা এবং ফিলিস্তিনের জনগণের সমর্থনে একটি বিক্ষোভের ভিডিও নীচে তুলে ধলা হল:
গাজার জন্য লেবানিজ শিল্পীর কনসার্ট বাতিল
এক বিবৃতিতে, লেবাননের শিল্পী রাগেব আল্লামেহ ডিসেম্বরে কানাডিয়ান-আমেরিকান সফর স্থগিত করার ঘোষণা দিয়েছেন এবং ঘোষণা করেছিলেন যে গাজা, ফিলিস্তিন এবং লেবাননে আমাদের লোকেরা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, এই সফরটি নববর্ষের পরে অনুষ্ঠিত হবে।
গাজায় ইহুদিবাদী শাসকদের সংঘটিত অপরাধের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে নতুন বছরের প্রাক্কালে রবিবার রাতে আম্মানে দেশটির দূতাবাসের সামনে জর্ডানের নাগরিকরা বিক্ষোভ করেছে।
ফিলিস্তিনের সামা নিউজ এজেন্সি লিখেছেন: গাজার বিরুদ্ধে অব্যাহত অপরাধ এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে বেশ কিছু জর্ডানবাসী এ দেশের দূতাবাসের সামনে জড়ো হয়ে স্লোগান দিয়েছে।
গাজার জনগণের সমর্থনে মিশর, আমেরিকা ও রামাল্লায় বিক্ষোভ
মিশরীয় নাগরিকরা কায়রোতে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সাথে তাদের সংহতি এবং তাদের সমর্থনের প্রকাশ করেছে এবং জায়নবাদী আগ্রাসন অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে।
রামাল্লা, স্ব-শাসিত সংস্থার সদর দপ্তর, শক্তিশালী নিরাপত্তা পরিবেশ এবং ইহুদিবাদী শাসনের সাথে এই সংস্থার নিরাপত্তা সহযোগিতা এবং সমন্বয় সত্ত্বেও, গাজা উপত্যকার জনগণের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছে।


অন্যদিকে, আমেরিকান নাগরিকরা গাজার জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে ওয়াশিংটনে বিক্ষোভ করেছে এবং হানাদারদের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার জন্য জোর দিয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভা শহরে, নববর্ষের শুরুতে, নববর্ষের রাস্তার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সুইস নাগরিকরা নববর্ষের অনুষ্ঠানে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে।