
জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, ‘গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে মসজিদে আকসায় প্রবেশে কঠোরতা বাড়িয়েছে ইসরায়েলি পুলিশ।
আর জুমার দিন তাদের বিধি-নিষেধ আরো কঠোরভাবে পালন করা হয়। সাধারণত এখানে ৫০ হাজারের বেশি মুসল্লি জুমা পড়লেও আজ মাত্র ১৩ হাজার লোক জুমার নামাজ পড়েছেন। ফলে মসজিদ প্রাঙ্গণ প্রায় মুসল্লিশূন্য ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।’
ওয়াকফ বিভাগ আরো জানায়, পবিত্র আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দিতে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়।
সেখানে শুধু ৬৫ বছরের বেশি বয়সী মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়। ফলে মসজিদে প্রবেশ করতে না পেরে এর আশপাশের সড়কে নামাজ পড়েন তারা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ১২০ দিন ধরে গাজা উপত্যকায় নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েল। এতে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে অর্ধেকের বেশি শিশু ও নারী।
সূত্র : আনাদোলু এজেন্সি