
গতকাল আরব লীগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর পাশাপাশি গাজায় গণহত্যা চালানোর সাথে জড়িত থাকার জন্য ইসরাইলের ২০ ব্যক্তিকে অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়। এসব ব্যক্তির বিরুদ্ধে আরব লীগ আইনগত ব্যবস্থা নেবে বলে মনে করা হচ্ছে।
ইহুদিবাদী ইসরাইলের ৯৭টি কোম্পানির পণ্য বয়কটেরও সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এসব কোম্পানির বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত নানামুখী তথ্য রয়েছে। ধারণা করা হচ্ছে- আরব লীগ দ্রুতই এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ইহুদিবাদী ইসরাইলের ভেতরে সামরিক অভিযান চালানোর সাথে জড়িত থাকার অভিযোগে গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সংস্থাকে তহবিল দেবে না বলে পশ্চিমা যেসব দেশ সিদ্ধান্ত নিয়েছে তাদের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে আরব লীগ।#
পার্সটুডে