
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে ঘোষণা করেছে যে ইহুদিবাদী সরকার গত ২৪ ঘণ্টায় ১১ বার হামলা চালিয়ে ৯৬ ফিলিস্তিনি নাগরিককে শহীদ করেছে এবং এই হামলার ফলে ১৭২ জন আহত হয়েছে।
এই শহীদদের সহ, ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাবাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি শহীদের সংখ্যা ২৯ হাজার ৮৭৮ জনএবং আহতের সংখ্যা ৭০ হাজার ২১৫ জনে পৌঁছেছে।
আল-আকসা তুফান অভিযান এবং গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকদের আক্রমণ শুরু হওয়ার ৪ মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই সংকট সমাধানে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, দখলদার বাহিনী তাদের অপরাধ অব্যাহত রেখে গাজা উপত্যকার দক্ষিণে ‘রাফাহ’ শহরে আরেকটি ট্র্যাজেডির সৃষ্টি করছে।
রাফাহ শহরে এক মিলিয়ন চার লক্ষেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী বাস করে এবং ইহুদিবাদী শাসকের শিশু-হত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা করেছে যে, তিনি আগামীতে এই শহরে ব্যাপক হামলা চালাবে; মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর যোগসাজশে সংঘটিত হামলা।
ইহুদিবাদী শাসক তার ক্রমাগত আগ্রাসনের পাশাপাশি অবরোধ করে মানবিক সাহায্য ও খাদ্য সরবরাহে বাধা দিয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।