IQNA

সর্বোচ্চ নেতা;

শক্তিশালী এবং উত্সাহপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের অগ্রগতি ও শক্তিশালী সংসদ গঠন সম্ভব

0:07 - February 29, 2024
সংবাদ: 3475166
ইকনা: ইসলামী বিপ্লবের নেতা শক্তিশালী নির্বাচন, একটি শক্তিশালী সংসদ গঠন এবং এর ফলে দেশের সমস্যা সমাধান ও অগ্রগতিকে শক্তিশালী ও জনপ্রিয় নির্বাচনের গুরুত্বপূর্ণ অর্জন বলে অভিহিত করে বলেছেন: একটি শক্তিশালী সংসদ মহান কাজ করতে এবং মহান পদক্ষেপ নিতে সক্ষম হবে এবং শক্তিশালী নির্বাচনের মাধ্যমে দেশের প্রেসিডেন্টকে শক্তিশালী করা সম্ভব। 
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশে সঠিক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী এবং প্রাণবন্ত নির্বাচন হচ্ছে অন্যতম স্তম্ভ। দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির দিকে নেয়ার জন্য তিনি শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
 
দেশে যারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন তাদের একদল প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় বুধবার তিনি এসব কথা বলেন। আগামী ২ মার্চ শুক্রবার ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। একই সাথে ষষ্ঠ বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।
 
সর্বোচ্চ নেতা বলেন, "নির্বাচনে ভোট দিয়ে আমরা বিশ্বকে দেখাতে পারি যে, পুরো জাতি দেশের গুরুত্বপূর্ণ এবং বিশেষ দৃশ্যে উপস্থিত রয়েছে, আমরা দেশকে রক্ষা করেছি এবং এগিয়ে নিয়েছি।" 
 
২৯০টি আসনে নির্বাচনের জন্য এবার ১৫, হাজার ২০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন পেয়েছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর দেশে এবারই সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
নির্বাচনে প্রার্থীদের মধ্যে ১,৭১৩ জন নারী রয়েছেন। ২০২০ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮১৯।
 
সংসদ নির্বাচনের পাশাপাশি ৮৮ আসন বিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১৪৪ জন আলেম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবে কাজ করে থাকেন। আট বছরের জন্য বিশেষজ্ঞ পরিষদ নির্বাচিত হয়।
 
 
 
captcha