IQNA

দক্ষিণ লেবাননের ক্ষেত্রে উপস্থাপিত পরিকল্পনা প্রযোজ্য নয়

10:15 - April 29, 2024
সংবাদ: 3475382
ইকনা: লেবাননের হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল তার কথায় জোর দিয়ে বলেছেন: দক্ষিণ লেবাননের সমস্যাগুলির জন্য পরিকল্পনা আকারে যা প্রস্তাব করা হয়েছে তা বাস্তবসম্মত নয়।

লেবাননে হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম এক বক্তৃতায় জোর দিয়ে বলেছেন যে দক্ষিণ লেবানন ইস্যুতে প্রস্তাবিত উদ্যোগগুলি গাজায় যুদ্ধবিরতির ভিত্তিতে না হলে তা বাস্তবায়ন করা যাবে না।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলের সঙ্গে এই সংগঠনের পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরু হলে উত্তর ইসরাইল থেকে সরে যাওয়া বসতি স্থাপনকারীরা ‘আর কোনোদিন’ তাদের ঘরবাড়িতে ফিরতে পারবে না।

হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম গতকাল (শনিবার) বৈরুতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার জের ধরে লেবাননের হিজবুল্লাহ দখলদারদের বিরুদ্ধে হামলা চালালে ইসরাইলের গোটা উত্তরাঞ্চলের সকল বেসামরিক অধিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে পালিয়ে গেছে, যাদের সংখ্যা ৭০ হাজারের বেশি বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে। হিজুবল্লাহর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের বাড়িঘরে ফিরতে পারছে না।

শেখ নাঈম কাসেম বলেন, “ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইওয়াভ গ্যালান্ট আমাদেরকে হুমকি দিয়ে বলেছেন, আমরা হামলা বন্ধ না করলে তিনি উত্তরাঞ্চলের অধিবাসীদের তাদের ঘরবাড়িতে ফেরানোর স্বার্থে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাবেন।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমি গ্যালান্টকে বলতে চাই, সেরকম আগ্রাসন চালানো হলে যারা ঘরবাড়ি ত্যাগ করেছে তাদের সংখ্যা কেবল বাড়তে থাকবে এবং সম্ভবত তারা আর কোনোদিন তাগের ঘরবাড়িতে ফিরতে পারবে না।” এ বক্তব্যের মাধ্যমে হিজবুল্লাহর এই নেতা তার সংগঠনের মাধ্যম উত্তর ইসরাইল দখল কিংবা ইসরাইলের ধ্বংস হয়ে যাওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। 

captcha