IQNA

হযরত মাসূমার ( আ ) শুভ জন্মদিন উপলক্ষে ( ১লা যিলক্বদ )

20:10 - May 11, 2024
সংবাদ: 3475430
তোমার ইলমী দস্তরখানে ভুখা - ফাঁকা মিসকীন কাঙ্গালের মতো ফুকাহা ও মারজা'গণ জ্ঞানের রিযিক প্রার্থী তোমার কাছে মহান আল্লাহর অনুমতি ক্রমে তুমি দাও অফুরন্ত জ্ঞানের রিযিক উপযুক্ত প্রার্থীকে   তোমার শুভ জন্মদিনে ( পহেলা যিলক্বদ ) হে ফাতিমা মাসূমা !



বিসমিল্লাহির রাহমানির রাহিম
হে মাসূমা যেদিন এসেছিলে তুমি কোমে
কোমবাসীরা বরণ করে নিয়েছিল তোমাকে 
আনন্দের বান বয়ে গিয়েছিল গোটা কোমে 
তোমাকে পেয়ে কোম হয়ে গেল আহলে বাইতের ( আ ) হারাম সেদিন থেকে 
মাত্র সতেরো দিন ছিলে তুমি কোমে মেহমান
তারপর বিদায় নিয়ে এ পৃথিবী থেকে 
তুমি হয়ে গেলে চিরতরে কোম ও কোমবাসীদের মেযবান 
সবাই তাওয়াফরত তোমার মাযারের চারপাশে 
আলেম - উলামা , তালাবা - ফুযালা তোমার রওযায়
সবাই বিদ্যার্জনরত তোমার রূহানী ফয়যে আপ্লুত হয়ে 
তোমার ইলমী দস্তরখানে ভুখা - ফাঁকা মিসকীন কাঙ্গালের মতো ফুকাহা ও মারজা'গণ জ্ঞানের রিযিক প্রার্থী তোমার কাছে
মহান আল্লাহর অনুমতি ক্রমে তুমি দাও অফুরন্ত জ্ঞানের রিযিক উপযুক্ত প্রার্থীকে  
তোমার শুভ জন্মদিনে ( পহেলা যিলক্বদ ) হে ফাতিমা মাসূমা !
কর শাফায়াত মহান খোদার কাছে
আমাদের মতো গুনাহগার ফকীর মিসকীনদের তরে
কারণ তোমার আছে অতি মহান মর্যাদা
বিশ্বস্রষ্টার দরবারে
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

শব্দার্থ :
মেহমান : অতিথি , মেযবান : অতিথি আপ্যায়ন কারী 
হারাম: সংরক্ষিত এলাকা ও প্রাঙ্গণ 
তাওয়াফরত: প্রদক্ষিণরত 
আলেম - উলামা : আলেমগণ 
তালাবা - ফুযালা : শিক্ষার্থী ও বিদগ্ধ পণ্ডিত গণ 
তোমার রওযায় : তোমার বাগানে অর্থাৎ তোমার মাযারে 
রূহানী ফয়য : আধ্যাত্মিক প্রেরণা ও দয়া
ইলমী দস্তরখান : জ্ঞানের দস্তরখানা 
ফুকাহা : ফকীহগণ
মারজা' : ঐ ফকীহ ও মুজতাহিদ যাদের ফতোয়া জনগণ অনুসরণ করে

captcha