IQNA

17:10 - June 08, 2024
সংবাদ: 3475576

আজ ১লা যিল হজ্জ 

ইকনা: এ দিন হযরত ইব্রাহীম খলীলুল্লাহর শুভ জন্ম দিন এবং এ দিন ( ১ লা যিল হজ্জ ) হযরত ফাতিমা ( আ ) এবং হযরত আলীর ( আ ) শুভ বিবাহ সম্পন্ন হয় । হযরত আমীরুল মুমিনীন আলী এবং মহানবীর ( সা ) কন্যা বেহেশতের নারীদের নেত্রী হযরত ফাতিমা যাহরার ( আ ) শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ ১লা যিল হজ্জ 

হাদীসে বর্ণিত হয়েছে যে হযরত আলীকে () মহান আল্লাহ সৃষ্টি না করলে হযরত ফাতিমার ( ) জন্য উপযুক্ত পাত্র ( কুফূ ) পাওয়াই যেত না এবং হযরত ফাতিমাকে স্বামী বিহীন থাকতে হত এবং তাঁর বিবাহই হত না

থেকে প্রমাণিত হয় যে হযরত আলী () মহানবীর (সাঃ) পরে সৃষ্টি কুলের সেরা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এবং মহানবীর (সাঃ) পরে সর্বশ্রেষ্ঠ মহামানব। কারণ হযরত ফাতিমা ( ) সর্বশ্রেষ্ঠ নারী এবং জগত সমূহের সকল নারীর , বেহেশত বাসী সকল নারীর , সকল মুমিন নারীর এবং উম্মতের সকল নারীর নেত্রী এমনকি তিনি হযরত মারিয়াম বিনতে ইমরান উম্ম - ঈসার ( ) নেত্রী। তাই এমন নারীর স্বামী যিনি তিনি নি:সন্দেহে কেবল উম্মত - মুহাম্মদীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নন বরং তিনি মহানবীর (সাঃ) পরে সৃষ্টিকূলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি।

ইসলামী প্রজাতন্ত্র ইরানে ১লা যিল হজ্জ থেকে পালিত হয় হযরত আলী () হযরত ফাতিমার ( ) শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে ' বিবাহ সপ্তাহ ' যাতে ইরানী মুসলিম যুবক যুবতী হযরত আলী( ) হযরত ফাতিমার ( ) সরল অনাড়ম্বর অথচ সুখী বৈবাহিক দাম্পত্য জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করে তাদের বৈবাহিক দাম্পত্য জীবন শুরু করতে পারে।

দিন ( লা যিলহজ্জ ) ইরান , ইরাক , লেবানন , আফগানিস্তান, পাকিস্তান , ভারত , আজারবাইজান, বাহরাইন , ইয়ামান , সৌদী আরব , উপসাগরীয় আরবদেশ সমূহ , নাইজেরিয়া , ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মহানবীর (সা) আহলুল বাইতের () মাযহাবের অনুসারী বিবাহযোগ্য যুবক - যুবতীদের অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং নতুন দাম্পত্য জীবন শুরু করেন মহান আল্লাহর কাছে

নতুন দম্পতিদের শুভ বৈবাহিক জীবন কামনা করছি এবং তাদের বৈবাহিক জীবন তাদের মাওলা হযরত আলী () হযরত ফাতিমার () দাম্পত্য জীবনের অনুসরণ করে সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর হোক

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

captcha