IQNA

19:29 - June 28, 2024
সংবাদ: 3475668
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা:

বিশ্বে ইসলামী প্রজাতন্ত্রের সম্মান ও সুনাম নির্ভর করে জনগণের উপস্থিতির ওপর

ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর প্রথম প্রহরেই নিজের ভোট প্রদান করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

বিশ্বে ইসলামী প্রজাতন্ত্রের সম্মান ও সুনাম নির্ভর করে জনগণের উপস্থিতির ওপর
নিজের ভোট ব্যালট বাক্সে নিক্ষেপের পর সর্বোচ্চ নেতা উপস্থিত দেশি-বিদেশি সাংবাদিকেদর উদ্দেশে বলেন, নির্বাচন একটি আনন্দের দিন। কারণ, এদিন জনগণ আগামী কয়েক বছরের জন্য তাদের সরকার প্রধানকে নির্বাচন করবেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিমত্তা ও সম্মান এই নির্বাচনের ওপর নির্ভর করছে।
 
ভোট দেয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা দেশি বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন
তিনি সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে তাদের রায় প্রদানের আহ্বান জানিয়ে বলেন, আমি আশা করব ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। ভোট প্রদান এমন একটি কাজ যার জন্য কোনো অর্থ খরচ করতে হয় না কিন্তু এর মাধ্যমে অনেক সুফল পাওয়া যায়। যে কাজে খরচ নেই কিন্তু অনেক সুফল তা থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ নয়।
 
সকাল ৮টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে তা স্বাভাবিক নিয়মে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এরপর ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি থাকা সাপেক্ষে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।  বিশ্বের ৯৫টি দেশে অবস্থানরত ইরানি নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন।  এছাড়া, দেশের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটারেরা।  আজকের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চার প্রার্থীর মধ্যে। তারা হলেন- মাসুদ পেজেশকিয়ান (প্রার্থী কোড-২২), মোস্তফা পুরমোহাম্মাদি (প্রার্থী কোড-৩৩), সাইদ জলিলি (প্রার্থী কোড-৪৪) এবং মোহাম্মদ বাকের কলিবফ (প্রার্থী কোড-৭৭)।
captcha