IQNA

ম্যানচেস্টারে মুসলিমদের ওপর চেইনস হামলার সন্দেহভাজন গ্রেপ্তার

12:08 - August 08, 2024
সংবাদ: 3475839
ইকনা: ম্যানচেস্টারে এক মুসলিম দম্পতিকে চেইনস (বৈদ্যুতিক করাত) দিয়ে ধাওয়া করা এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ পুলিশ।
বৃটিশ পুলিশ বুধবার ঘোষণা করেছে যে, ম্যানচেস্টারে ৩০ বছর বয়সী এক ব্যক্তি একটি বড় চেইনস দিয়ে এক মুসলিম দম্পতিকে তাড়া করে। ঘটনা তদন্ত করে ঘাতককে চিহ্নিত করার পর গ্রেফতার করা হয়েছে। 
আনাতোলির মতে, গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি ম্যানচেস্টারে এক দম্পতিকে চেইনস নিয়ে তাড়া করছে।
মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতার উপর ডকুমেন্টারি গ্রুপ (DOAM) ভিডিওটি শেয়ার করেছে, দাবি করেছে যে একজন উগ্র ডানপন্থী গুণ্ডা একজন মুসলিম দম্পতিকে লক্ষ্য করেছে।
এই প্রতিবেদন অনুসারে, ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) আজ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, এই অপরাধে জড়িত সন্দেহে একজন ৩০ বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তি এখনও পুলিশ হেফাজতে আছে।
ঘটনাটি এমন এক সময়ে আসে যখন ব্রিটেন মুসলিম, সংখ্যালঘু এবং অভিবাসীদের বিরুদ্ধে অতি-ডানপন্থী বিদ্রোহীদের সহিংস কর্মকাণ্ডের কারণে উত্তাল সময় পার করছে।
 
captcha