IQNA

ইয়েমেনের আনসারুল্লাহ নেতা: হোদেইদাহ বন্দরে ইহুদিবাদী হামলার জবাব দেওয়া হবে

19:42 - August 09, 2024
সংবাদ: 3475843
ইকনা: সাইয়্যেদ আব্দুল মালিক আল-হুথি বলেছেন: হোদেইদাহ বন্দরের জ্বালানী ট্যাঙ্কে ইহুদিবাদী শাসকদের সাম্প্রতিক হামলার জবাব দেওয়া হবে।

ইহুদবাদী ইসরাইলি বাহিনী হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার পর ইসরাইল বিরোধী লড়াই এখন তুঙ্গে উঠেছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি।

তিনি বৃহস্পতিবার রাতে এক ভাষণে বলেন, হানিয়া ও শুকুরকে গুপ্তহত্যা করে ইসরাইল যে অপরাধ করেছে তার ফলে গোটা অঞ্চলের পরিস্থিতি বদলে গেছে। ইহুদিবাদী শত্রু  মুসলিম উম্মাহর সেইসব নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করেছে যারা ইসলাম ও মুসলিম বিশ্বের শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামের ঝাণ্ডা হাতে তুলে নিয়েছিলেন।

হুথি তার ভাষণে আরো বলেন, হামাসকে দুর্বল করে ফেলার লক্ষ্যে হানিয়াকে হত্যা করা হলেও এ হত্যাকাণ্ডের মাধ্যমে হামাস আরো শক্তিশালী হয়েছে।  তিনি বলেন, হানিয়ার শাহাদাতের পর হামাস নেতৃবৃন্দের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী হয়েছে এবং তারা সর্বসম্মতভাবে ইয়াহিয়া সিনওয়ারকে তাদের নতুন নেতা নির্বাচিত করেছে।

আব্দুল মালিক আল-হুথি বলেন, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসামের যোদ্ধারা আগের মতোই দৃঢ়তার সঙ্গে ও কার্যকরভাবে ইসরাইল বিরোধী অভিযান পরিচালনা করছেন। 

captcha