IQNA

আল-দরজ স্কুলের অপরাধের দায় আমেরিকা ও ইসরাইলের

10:11 - August 10, 2024
সংবাদ: 3475848
ইকনা- শনিবার ভোরে গাজার আল-দরজ এলাকায় তাবিন স্কুলে ইহুদিবাদী শাসকদের বিমান হামলায় শতাধিক লোকের শহীদ হওয়ার প্রতিক্রিয়ায়, গাজায় ফিলিস্তিনি সরকারের তথ্য অফিস ঘোষণা করেছে যে এই ভয়াবহ অপরাধের দায়ভার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনের।

গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অফিস ঘোষণা করেছে যে দখলদারিত্ব গণহত্যা এবং জাতিগত নির্মূলের সাথে সঙ্গতি রেখে একটি নতুন গণহত্যা চালিয়েছে, যার ফলে ১০০ জনেরও বেশি লোক শহীদ হয়েছে।

বাস্তুচ্যুতরা আশ্রয় নেওয়া গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের পরিমাণ এবং শহীদের সংখ্যা বেশি হওয়ায় উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে সব শহীদের মরদেহ তুলতে পারেনি।


হামাসচালিত গাজা সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘ফজরের (ভোরের) নামাজ পড়ার সময় বাস্তুচ্যুত লোকদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী হামলা চলিয়েছে। ফলে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

এটি দারাজ তুফাহের একটি মসজিদের পাশে অবস্থিত, যা গাজা শহরের বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে।’

গাজায় ফিলিস্তিনি সরকারের তথ্য অফিস উল্লেখ করেছে: আমরা এই ভয়াবহ গণহত্যা চালানোর জন্য দখলদারদের পদক্ষেপের তীব্র নিন্দা জানাই এবং আমরা সমগ্র বিশ্বকে এর নিন্দা জানাতে বলি।

 

captcha