IQNA

ইংরেজ ফটোগ্রাফার: আরবাইনের পদযাত্রার ছবি তোলা আমার সমস্ত অনুভূতির বিরুদ্ধে ছিল + ছবি

17:42 - August 25, 2024
সংবাদ: 3475933
ইকনা- এটা আশ্চর্যজনক ছিল; আরবাইনের পদযাত্রা আর মাত্র দুই সপ্তাহ বাকি ছিল। এই আমন্ত্রণ গ্রহণ করা আমার সমস্ত অনুভূতির বিরুদ্ধে ছিল; কারণ আমি ইংল্যান্ডে জন্মেছি এবং বেড়ে উঠেছি এবং ইরাক সম্পর্কে মিডিয়ায় শুধুমাত্র যুদ্ধের কথা  শুনেছি...

এমিলি গার্থওয়েট হলেন একজন ৩১ বছর বয়সী ইংরেজ ফটোগ্রাফার যিনি ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডকুমেন্টারি ফটোগ্রাফি এবং ফটো সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ করতে তিনি ইরান, ইরাক, তুরস্ক ও সিরিয়াসহ কয়েকটি দেশে ভ্রমণ করেছেন এবং ইরানের জাগ্রোস পাহাড়ে বখতিয়ারী গোত্রসহ এসব দেশের মানুষের রীতিনীতির চিত্র লিপিবদ্ধ করেছেন। ২০১৮ সালে, তিনি আরবাইনের পদযাত্রার অনুষ্ঠানের ছবি তোলার জন্য একটি শিল্প প্রতিষ্ঠানের আমন্ত্রণে ইরাকে যান এবং এই অনুষ্ঠানের সুন্দর ছবি রেকর্ড করেন।

 

 

captcha