IQNA

হিজবুল্লাহর কড়া হুঁশিয়ারি

সম্ভাব্য যুদ্ধের প্রতিক্রিয়া ইসরাইলের জন্য 'বড় ক্ষতি' ডেকে আনবে

9:51 - September 15, 2024
সংবাদ: 3476029
ইকনা- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরাইলের আরেকটি সম্ভাব্য যুদ্ধের প্রতিক্রিয়া দখলদারদের জন্য "বড় ক্ষতি" ডেকে আনবে।

গতকাল (শনিবার) রাজধানী বৈরুতে এক ভাষণে শেখ নাঈম কাসেম এ মন্তব্য করেন। তিনি বলেন, "আমাদের যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ আমরা মনে করি যে এটি শুভ হবে না। তবে, ইসরাইল যদি যুদ্ধ শুরু করে আমরা তার মুখোমুখি হব।" 

শেখ নাঈম আরো বলেন, হিজবুল্লাহর প্রতিশোধের কারণে ইসরাইলের ভেতরেও লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী বাস্তুচ্যুত হবে; তারা নিরাপদ থাকবে না।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর লেবাননের বিরুদ্ধে দখলদার সেনারা প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে। হিজবুল্লাহও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে।

হিজবুল্লাহ বলেছে,  গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা থামবে না। সংগঠনটির প্রতিশোধমূলক হামলায় এ পর্যন্ত অন্তত ৫০ জন ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়েছে। পার্সটুডে

captcha