IQNA

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা; ইরানী জাতির সুষ্ঠ আন্দোলনের গ্যারান্টি

23:15 - September 27, 2024
সংবাদ: 3476091
ইকনা- ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ এবং "টিউলিপদের মেহমানি" দিবস উপলক্ষ্যে এক বাণীতে উচ্চ মর্যাদার শহীদদের স্মরণকে ইরানী জাতির সুষ্ঠ আন্দোলনের নিশ্চয়তা এবং বিপ্লবের দিক থেকে বিচ্যুত না হওয়া বলে মনে করেন। ।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ এবং 'টিউলিপদের মেহমানি' দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন।

ইরানে টিউলিপ ফুলকে শহীদদের প্রতীক হিসেবে গণ্য করা হয়। 

তিনি এতে বলেছেন, মহান শহীদদের স্মরণকে ইরানি জাতির পথচলা মসৃন রাখার এবং বিপ্লবের পথ থেকে বিচ্যুত না হওয়ার নিশ্চয়তা প্রদানকারী। এর গুরুত্ব ও মূল্য অবশ্যই বুঝতে হবে।

'টিউলিপদের মেহমানি' দিবসে ইরানের সর্বত্র শহীদদের কবরস্থানগুলোর ধুলোবালি পরিষ্কার করা হয় এবং আতর ও ফুল ছিটানো হয়েছে। তেহরানের বৃহত্তম করবস্থান 'বেহেশতে জাহরা'-তে এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতার বার্তাটি তাঁর প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে পড়ে শুনিয়েছেন।

 

captcha