IQNA

11:52 - November 30, 2024
সংবাদ: 3476444

আট বছর বয়সী বাংলাদেশি হাফেজের বিরল রেকর্ড

ইকনা-আট বছরের এক বাংলাদেশি শিশু আট মাসে পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ করে রেকর্ড সৃষ্টি করেছেন।

আট বছর বয়সী বাংলাদেশি হাফেজের বিরল রেকর্ড

বাংলাদেশের লক্ষ্মীপুরে  আট বছর বয়সী শিশু মোহাম্মদ ওমর ফারুক মাত্র আট মাসে পুরো কুরআন মুখস্থ করেছে— যাতে সাধারণত দুই থেকে তিন বছর সময় প্রয়োজন হয়।

‘আমি কুরআন মুখস্থ করতে পেরে খুশি। আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই,’ রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হওয়া ছাত্রটি বলে।
ফারুকের শিক্ষকরা তাকে একটি নিবেদিতপ্রাণ এবং পরিশ্রমী ছাত্র হিসেবে বর্ণনা করেন, যে গত বছরের সেপ্টেম্বরে কুরআন অধ্যয়ন শুরু করেন। তার ব্যতিক্রমী নিষ্ঠা তাকে তার সমবয়সীদের থেকে বিশেষ ভাবে বৈশিষ্টযুক্ত করেছে, কারণ সে প্রায়ই খেলা ধুলা করার পরিবর্তে কুরআন তেলাওয়াত করে।
‘এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। এত অল্প সময়ের মধ্যে মনোযোগ দিয়ে পুরো কুরআন শেখা কোনো ছোট কৃতিত্ব নয়,’ মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসেন জামিল বলেন। ‘ফারুক নিজের এবং আমাদের মাদ্রাসার জন্য গৌরব বয়ে এনেছেন।'”

ফারুকের অসাধারণ কৃতিত্ব তার অটল দৃঢ়তা এবং তার শিক্ষকদের নির্দেশনার প্রমাণ, যা তার দেশের জন্য গর্ব এনেছে এবং অন্যদের অনুপ্রাণিত করেছে।
বাংলাদেশে পবিত্র কুরআন তেলাওয়াত এবং হেজফ করার গুরুত্ব অনেক বেশী এবং বর্তমানে দেশের অভ্যান্তরে শত শত কুরআন হেফজ কেন্দ্র এবং মাদ্রাসা কুরআনিক জ্ঞান শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে। 4251192#

captcha