
وَنَادَىٰ نُوحٌ رَبَّهُ فَقَالَ رَبِّ إِنَّ ابْنِي مِنْ أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنْتَ أَحْكَمُ الْحَاكِمِينَ ﴿٤٥﴾ قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْأَلْنِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ۖ إِنِّي أَعِظُكَ أَنْ تَكُونَ مِنَ الْجَاهِلِينَ ﴿٤٦﴾ قَالَ رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ ۖ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ ﴿٤٧﴾
এবং নূহ নিজ প্রতিপালককে আহ্বান করে বলল, ‘হে আমার প্রতিপালক! নিশ্চয় আমার পুত্র আমার পরিবারভুক্ত ছিল এবং অবশ্যই তোমার প্রতিশ্রুতি সত্য এবং তুমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক।’ তিনি বললেন, ‘হে নূহ! সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়; নিশ্চয় সে অসৎকর্মপরায়ণ ছিল। সুতরাং যে ব্যাপারে তোমার জ্ঞান নেই আমার কাছে সে ব্যাপারে প্রার্থনা কর না। আমি তোমাকে অজ্ঞদের অন্তর্ভুক্ত না হতে উপদেশ দিচ্ছি।’ সে বলল, ‘হে আমার প্রতিপালক! আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমার কাছে এমন বিষয়ে আবেদন না করি যার জ্ঞান আমার নেই। যদি তুমি আমাকে ক্ষমা না কর এবং আমার প্রতি অনুকম্পা না কর, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।’