
আন-নুসিরাতের 'এইন জালুত' টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলার পর ওয়ালা জুমাআ আল-আফরানজি এবং আহমেদ সাইদ সালামেহকে আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসকরা। গাজা শহরের বাসিন্দা "আফরানজি" ২০২৩ সালের অক্টোবরে গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর এই ভবনে চলে গিয়েছিলেন।
তিনি একজন লেখক, শিল্পী এবং ফ্যাশন ডিজাইনার ছিলেন। যুদ্ধের আগে আফরানজি গাজা শহরের রিমাল পাড়ার বিখ্যাত "সারপ্রাইজ" বিপনিকেন্দ্রে কাজ করতেন। একসময় গাজার অন্যতম সমৃদ্ধ এলাকা হিসেবে বিবেচিত রিমাল ইসরাইলি বোমা হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
আফরানজি "ওয়েলা ফ্যাশন রুম" নামে নিজের ফ্যাশন কোম্পানিও চালাতেন। তিনি একজন পেশাদার ক্যালিগ্রাফার এবং কারিগর ছিলেন যিনি ছবির ফ্রেম, চাবি রাখার জায়গা এবং ফুলদানিসহ হাতে তৈরি উপহার সামগ্রি তৈরি করতেন। তিনি তার ইনস্টাগ্রাম পৃষ্ঠায় তার কিছু কাজের প্রদর্শনি রয়েছে এবং ৯৫০০০ এরও বেশি ফলোয়ার রয়েছে। পার্সটুডে#