
অনেকেই দরিদ্রদের সাহায্য করেন এবং সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ান। কিন্তু এমন একজন ব্যক্তি কে আছেন, যিনি—
প্রথমত, নিজের শাসন ও ক্ষমতার সময়ে এটি করেন;
দ্বিতীয়ত, নিয়মিতভাবে এই কাজ করেন;
এবং
তৃতীয়ত, কেবল আর্থিক সাহায্যের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন না। তিনি একটি পরিবারের সাথে, কোনো বৃদ্ধ ব্যক্তির সাথে, কোনো অন্ধ মানুষের সাথে, বা ছোট ছোট শিশুদের সাথে বসে তাঁদের মনকে আনন্দিত করেন, তাঁদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। এমনটি কেবলমাত্র বিশ্বস্তদের নেতা, ইমাম আলী (আ.)-ই করতে পারেন।
ইমাম খামেনায়ী (হা. )
১ মার্চ, ১৯৯৭